Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ডাচদের হারিয়ে শুভ সূচনা পাকিস্তানের
    Lead

    ডাচদের হারিয়ে শুভ সূচনা পাকিস্তানের

    the Zubair ChowdhuryBy the Zubair ChowdhuryOctober 6, 2023No Comments3 Mins Read

    চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে আয়োজিত ক্রিকেটের মহারণ ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের অন্যতম ফেভারিট হিসেবেই ভারতের মাটিতে পা রেখেছিল পাকিস্তান। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বৈশ্বিক আসরে তুলনামূলক নবাগত নেদারল্যান্ডস ভয়ই ধরিয়ে দিয়েছিল ১৯৯২ সালের চ্যাম্পিয়নদের মনে।

    তবে পাক পেস অ্যাটাকের সাথে পারলেন না ডি লিড-কলিন অকারম্যানরা। অঘটনের সম্ভাবনা জাগিয়েও ৮১ রানে হারল নেদারল্যান্ডস। পাকিস্তানের দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে ৪১ ওভারে ২০৫ রানেই অলআউট হয় ১২ বছর পর বিশ্বকাপে ফেরা নেদারল্যান্ডস।

    শুক্রবার (৬ অক্টোবর) হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয় পাকিস্তান-নেদারল্যান্ডস। র‌্যাঙ্কিংয়ের ২ ও ১৪ এর লড়াইয়ে টস জিতেন এবারের আসরের একমাত্র নন টেস্ট খেলুড়ে দেশ নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

    টস জিতে তিনি বাবর আজমদের ব্যাটিংয়ে পাঠালে মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিলের জোড়া ফিফটিতে জয়ের জন্য ডাচদের ২৮৭ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় পাকিস্তান। জবাবে লড়াইয়ের সম্ভাবনা জাগিয়েও ২০৫ রানে থামে ডাচদের ইনিংস। ৮১ রানের জয়ে আসরে ভালো শুরু হলো বাবর আজমের দলের।

    টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ডাচ বোলারদের আঘাতে ৩৮ রানের মধ্যেই ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার। ইনিংসের চতুর্থ ওভারে ১২ রানে ফিরে যান পাক ওপেনার ফখর জামান। মাত্র ৫ রান করা বাবরকে আউট করেন স্পিনার কলিন অ্যাকারম্যান। ৪ রানের ব্যবধানে আরেক ওপেনার ইমামও ১৫ রানে সাজঘরে ফেরেন।

    চতুর্থ উইকেট জুটিতে ১২০ রান যোগ করেন শাকিল-রিজওয়ান। মাত্র ৩২ বলে ফিফটি পূরণ করে ৬৮ রানে আউট হন শাকিল। ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক পূরণ করে শাকিলের সমান ৬৮ রানে বোল্ড হন এই উইকেটকিপার ব্যাটার। ১৫৮ থেকে ১৮৮ রানের আরও তিন উইকেট হারায় পাকিস্তান। সপ্তম জুটিতে ৬৪ রানের জুটি গড়েন শাদাব ও নওয়াজ। ৩২ রানে বাস ডি লিডের বলে আউট হন পাক অলরাউন্ডার। ৩৯ করে রান আউট হন নওয়াজ। ডাচদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন বাস ডি লিড।

    জবাবে ভিক্রমজিৎ সিংয়ের ব্যাটে ভর করে দারুণ শুরু পায় নেদারল্যান্ডস। আরেক ওপেনার ম্যাক্স ও’দাউদ ৫ রান করে ফিরে গেলেও সিং হাঁটতে থাকেন হাফসেঞ্চুরির পথে। ম্যাক্স ও’দাউদের পর দলীয় ৫০ রানে ফেরত যান কলিন আকারম্যান। ইফতিখার আহমেদের বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৭ রান। এরপর ক্রিজে আসেন আজকের ম্যাচে পাকিস্তানকে সবচেয়ে বেশি ভোগানো বাস ডি লিড। বোলিংয়ের পর ব্যাটিংয়েও পাকিস্তানের ভয়ের কারণ হতে থাকেন তিনি।

    ভিক্রমজিৎের সাথে ৭০ রানের জুটি ডাচদের ২০২৩ বিশ্বকাপের প্রথম অঘটনের স্বপ্ন দেখাতে থাকে। এরমধ্যে নিজের অর্ধশতক তুলে নেন ভিক্রমজিৎ। তবে অর্ধশতকের পরেই বিদায় নেন এই ওপেনার। শাদাবের বলে ফখর জামানের হাতে বাউন্ডারিতে ক্যাচ দেন তিনি। তখনও লড়ছিলেন ডি লিড তবে এক ওভারে তেজা নিদামানুরু ও অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের করে নেন বাবরের দল।

    এরপর ৬ষ্ঠ ব্যাটার হিসেবে ১০ রান করে ফিরে যান সাকিব জুলফিকার। এরপর ৪ উইকেট শিকারি বাস ডি লিড দায়িত্ব কাঁধে তুলে নেন। একপ্রান্তে উইকেট পড়তে থাকলেও তিনি রানের চাকা সচল রাখেন। ৬৭ রানে তাকে থামান মোহাম্মদ নেওয়াজ। ৬৮ বলের ইনিংসে ৬টি চার ২টি ছয় হাঁকান ডাচ অলরাউন্ডার।

    এরপর লোগান ভ্যান বিক ছাড়া বাকিদের কেউই হাল ধরতে পারেননি। ৪ রানে ভ্যান ডার মেরউই ও ৭ রানে আউট হন পল মেকেরান। ভ্যান বিক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৮ রানে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন হারিস রউফ। ৫২ বলে ৬৮ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরষ্কার ওঠে সাউদ শাকিলের হাতে। পাকিস্তানের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১০ অক্টোবর তার একদিন আগে ডাচরা নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version