Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ২৫
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » লিটনের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা
    Lead

    লিটনের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryঅক্টোবর ১০, ২০২৩No Comments3 Mins Read

    দলীয় ব্যাটিং ব্যর্থতার দিনে ব্যাট হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন লিটন দাস। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলের মাঝে ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে হাঁকালেন দারুণ এক ফিফটি। ৫২* রান নিয়ে এখনো ব্যাট করে যাচ্ছেন তারকা এ ব্যাটার।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৬৮ রান তুলতেই নাই হয়ে গেছে বাংলাদেশের ৪ উইকেট। যার মধ্যে ৫২ রানই লিটনের। এ ওপেনারের ব্যাটের ওপর ভর করে লাল-সবুজের প্রতিনিধিরা চাপ সামলানোর চেষ্টা করে যাচ্ছে।

    শুরুতে পেস তোপ দাগেন রিস টপলি। ফেরান তানজিদ, শান্ত ও সাকিবকে। এবার আঘাত হানলেন ক্রিস ওকস। সাজঘরের পথ দেখিয়ে দেন তিনি ৮ রান করা মেহেদি হাসান মিরাজকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ৪৯ রান তুলতেই নাই হয়ে গেছে বাংলাদেশের ৪ উইকেট। এ কথা বলার অপেক্ষা রাখে না যে লাল-সবুজের প্রতিনিধিরা রয়েছে চাপে।

    ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভালো হলো না লাল-সবুজের প্রতিনিধিদের। শুরুতেই আঘাত হানলেন রিস টপলি। আগুনে বোলিংয়ে শুরুতেই তিন উইকেট তুলে নিয়েছেন এ ইংলিশ পেসার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে মাত্র ২৬ তুলে চাপে পড়ে গেছে বাংলাদেশ।

    ফেরার আগে তানজিদ হাসান তামিম ১ রান তুললেও নাজমুল হোসেন শান্ত রানের খাতাই খুলতে পারেননি। সাকিব আল হাসানও হতাশ করেছেন। তার ব্যাট থেকে এসেছে মাত্র এক রান। ২৩* রান নিয়ে ব্যাট করে যাচ্ছেন লিটন দাস।

    শেষ দশ ওভারে ইংলিশ ব্যাটারদের ভোগালেন শরিফুল-মাহেদীরা। দুর্দান্ত শুরু আনা ইংলিশদের বড় রানের সম্ভাবনা তাতেই কিছুটা লাগাম টানে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রানে থেমেছে ইংল্যান্ড। বাংলাদেশকে জিততে নির্ধারিত ওভারে করতে হবে এই রান। সাকিব-শান্তদের ওভারপ্রতি আনতে হবে ৭.২৮ করে রান।

    শুরুতে না পারলেও শেষ দিকে এসে দুর্দান্ত বোলিং করছেন শরিফুল ইসলাম। তুলে নিয়েছেন তিন উইকেট। তার সঙ্গে চার উইকেট পেয়েছেন শেখ মাহেদি হাসানও। কিন্তু তার আগেই কাজের কাজ করে ফেলেছে ইংল্যান্ড। ডেভিড মালানের (১৪০) সেঞ্চুরি আর জনি বেয়ারস্টো (৫২) ও জো রুটের (৮২) জোড়া ফিফটিতে ৪৯ ওভারে ৮ উইকেটে হারিয়ে ৩৫৮ রান তুলে ফেলেছে ইংলিশরা।

    বোলিংয়ে ঠিক দাপট দেখাতে পারছে না বাংলাদেশ। আর এই সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছে ইংল্যান্ড। দুরন্ত ব্যাটিংয়ে ইউরোপের দলটি এগিয়ে চলেছে বিশাল স্কোর গড়ার পথে। সেঞ্চুরি হাঁকিয়ে এখনও ব্যাটিং করে যাচ্ছেন ডেভিড মালান (১২৮*)। ওয়ানডে ক্যারিয়ারের এটি তার ষষ্ঠ শতক। ৯১ বলের সেঞ্চুরিটি বিশ্বকাপে তার প্রথম।

    ফিফটি পেয়েছেন ওপেনার জনি বেয়ারস্টো (৫২)। তার সঙ্গে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন জো রুটও (৫৫*)। ত্রয়ীর ব্যাটিং ঝলকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে এক উইকেট হারিয়ে ২৩৯ রান তুলে ফেলেছে ইংলিশরা। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন সাকিব আল হাসান।

    বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

    ইংল্যান্ড একাদশ : ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, মার্ক উড ও রিস টপলি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

    মে ২৪, ২০২৬

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (সকাল ৭:৫১)
    • ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version