Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » খ্যাতিমান চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী আর নেই
    Top 4

    খ্যাতিমান চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী আর নেই

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryঅক্টোবর ১৮, ২০২৩No Comments1 Min Read

    ঢাকা : খ্যাতিমান চলচ্চিত্রকার (প্রযোজক) ও রাজনীতিবিদ শফি বিক্রমপুরী আর নেই। ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৪টায় চিরবিদায় নিয়েছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর।

    জানা গেছে, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। পরিচালক অপূর্ব রানা জানান, মুন্সীগঞ্জে নামাজে জানাজার পর নিজের নির্মিত মসজিদের পাশে তাকে সমাহিত করা হবে।

    বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। শোক প্রকাশ করেছে শিল্পী সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অন্য সংগঠনগুলোও।

    শফি বিক্রমপুরীর জন্ম মুন্সীগঞ্জে। ১৯৬৪ সালে হলিউডের সিনেমা ‘অ্যাঞ্জেলিক’ ও ‘ফান্টুমাস’-এর পরিবেশনার মধ্য দিয়ে পরিবেশনা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হন তিনি। ১৯৬৫ সালে তিনি ‘গুনাই বিবি’ সিনেমার একজন সহপ্রযোজক ছিলেন।

    ১৯৭২ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ সিনেমা পরিবেশনা করেন তিনি। সে সময় জোনাকী সিনেমা হলে একটি প্রেস শো হয়।

    তার প্রযোজনায় ‘বাহাদুর’, ‘ডাকু মনসুর’ ও ‘রাজ দুলারী’ নির্মিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ব্যবসায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

    ১৯৭৮ সালে রাজ দুলারী নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর তিনি ‘সবজু সাথী’, ‘দেনমোহর’, ‘সকাল সন্ধ্যা’, ‘মাটির কোলে’, ‘শশী পুন্নু’, ‘জজ সাহেব’ সিনেমা নির্মাণ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ

    মে ২৩, ২০২৬

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ২:১৯)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version