Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ৩০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ছেলের সপ্তম বিয়ে আটকাতে সংবাদ সম্মেলন বাবার
    Ticker

    ছেলের সপ্তম বিয়ে আটকাতে সংবাদ সম্মেলন বাবার

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ১১, ২০২৩No Comments2 Mins Read

    আন্তর্জাতিক ডেস্ক : ইতিমধ্যে ছয়টি বিয়ে সেরে ফেলেছেন যুবক। নিজের বিলাসবহুল জীবনযাপন ও স্ত্রীদের ভরণপোষণ করতে গিয়ে বিক্রি করছেন একের পর এক পৈতৃক সম্পত্তি। টাকা-পয়সার জন্য খুনের হুমকিও দেন বাবা-ভাইকে। এই নিয়ে টানাপড়েনের মধ্যে ষষ্ঠ স্ত্রী ঘরে তুলতেই সহ্যের বাঁধ ভেঙে যায় পরিবারের।

    ত্যক্তবিরক্ত হয়ে সংবাদ সম্মেলন ডাকেন বাবা। পাশে বসা স্ত্রী ও ছোট ছেলে। সেখানে অসহায় বাবার আকুতি, ‘ছেলে কোথাও বিয়ের সম্বন্ধ নিয়ে গেলেই দয়া করে আমাদের বাড়িতে খবর দিন!’
    ভারতের মুর্শিদাবাদের রানিনগরের ব্যবসায়ী নজরুল ইসলামের এই কাণ্ডে তাজ্জব এলাকার মানুষ। বড় ছেলে মমিনুলের উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ বাবা নজরুল সংবাদ সম্মেলন ডাকেন বৃহস্পতিবার।

    চেয়েছিলেন, সাংবাদিকদের মাধ্যমে ছেলের কার্যকলাপ চারদিকে ছড়িয়ে দিতে। যাতে ছেলের ‘ফাঁদে’ আর কোনো নারী না পড়েন!
    নজরুল বলেন, ‘নভেম্বরে নাকি আরো একটা বিয়ে করবে ছেলে। তাই বাধ্য হয়েই সংবাদ সম্মেলন ডাকলাম।’

    সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘আর কী করব বলুন! আপনাদের মাধ্যমে যদি ছেলের মুখটা সবাইকে দেখাতে পারি, তা হলে হয়তো আর কোনো মেয়ের সর্বনাশ করতে পারবে না ও।

    আর আমরাও একটু বাঁচব।’
    নজরুল জানান, মমিনুল এখনো পর্যন্ত ছয়টি বিয়ে করেছেন। প্রথমে পক্ষের স্ত্রীর একটি ছেলেসন্তানও রয়েছে। তাদের সবারই ব্যয়ভার সামলাতে হয় তাকেই। শুধু তা-ই নয়, স্ত্রীদের আবদার মেটাতে উত্তরাধিকার সূত্রে পাওয়া একের পর এক সম্পত্তিও বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন নজরুল।

    নজরুল বলেন, ‘প্রতি মাসে ২০ হাজার রুপি করে দিই। আরো চায়! এত টাকা দেব কোত্থেকে! টাকা দিতে অস্বীকার করলেই খুনের হুমকি দেয়। পুলিশের কাছেও গিয়েছিলাম। কিন্তু সুরাহা হয়নি।’ নজরুলের হুঁশিয়ারি, ছেলের প্রথম স্ত্রী ছাড়া আর কাউকেই বাড়িতে থাকতে দেবেন না তিনি।

    যদিও বাবার এসব অভিযোগ অস্বীকার করেছেন মমিনুল। পাল্টা তার দাবি, পারিবারিক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করতেই তার বিরুদ্ধে চক্রান্ত করছেন বাবা ও ভাই।
    বহুবিবাহ প্রসঙ্গে মমিনুলের বক্তব্য, ‘এটা আমার ব্যক্তিগত বিষয়। আপনাদের মাথা ঘামাতে হবে না। আইনের আশ্রয় নিয়ে সবকিছুর মোকাবেলা করব।’
    সূত্র : আনন্দবাজার পত্রিকা

    বিয়ে ভারত
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত

    মে ২৫, ২০২৬

    মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু

    মে ২৫, ২০২৬

    ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ

    মে ২৫, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (বিকাল ৫:০৮)
    • ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • নো সেল নে পেমেন্ট নিয়ে ব্র্যান্ডিয়াম
    • জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত
    • মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু
    • ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version