Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ২৫
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ক্রিকেটার মিম ইকবাল
    Lead

    আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ক্রিকেটার মিম ইকবাল

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ২৭, ২০২৩No Comments2 Mins Read

    খেলা ডেস্ক:   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল। দুজনের বৈঠক শেষে সরাসরি বেরিয়ে যান বাঁহাতি এই ওপেনার। তখন সংবাদমাধ্যমে কথা না বললেও বিকেল ৫টায় সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। সেখানেই বিসিবির সঙ্গে আজকের আলোচনা নিয়ে নিয়ে কথা বলবেন তামিম।

    সোমবার (২৭ নভেম্বর) বেলা ১২টার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার গুলশানস্থ বাসভবনে এক জরুরি বৈঠকে বসেন ড্যাসিং ওপেনার তামিম। সেখানে প্রায় দেড় ঘণ্টাব্যাপী আলোচনা করেন দুজন।

    তামিম ফিরবেন কি না, সিদ্ধান্ত বিপিএলের পর
    দুপুর দেড়টা নাগাদ বৈঠক শেষ করে বেরিয়ে যান তামিম। তবে সংবাদমাধ্যমে কোনো ধরণের কথা বলেননি অভিজ্ঞ ওপেনার। তবে তামিম কথা না বললেও সংবাদমাধ্যমে কথা বলেছেন বিসিবি সভাপতি।

    নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেন, ‘বিপিএলের আগে ফিরছেন না তামিম। ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া বিসিবিতে আমার মেয়াদও প্রায় শেষের দিকে চলে এসেছে। পদ থেকে অব্যাহতি নেওয়ার আগেই কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’

    বিসিবি সভাপতি আরও বলেন, ‘তামিম আমাকে কিছু কথা বলেছে। আমি কারোর কথায় কিছুই করব না। আগে আমার নিজের জানতে হবে, সমস্যাটা কোথায়। আমি একদম ভেতরে ঢুকতে চাই। সবার সঙ্গে কথা বলব তারপর নিজেই সিদ্ধান্ত দেব। আমরা এমন সিদ্ধান্ত নেব, যেটা ক্রিকেটের জন্য ভালো হয়।’

    সেপ্টেম্বর মাসে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেন তামিম। এরপর আর জাতীয় দলের হয়ে দেখা যায়নি অভিজ্ঞ ওপেনারকে। এ ছাড়া বাংলাদেশের বিশ্বকাপ দলে না থাকার পর থেকেই ক্রিকেট থেকে অনেকটা দূরে আছেন টাইগার এই ওপেনার।

    তামিম বিসিবি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

    মে ২৪, ২০২৬

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (সকাল ৯:০১)
    • ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version