Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জঙ্গি সংগঠনের দুই সদস্যসহ গ্রেফতার ৩
    Ticker

    জঙ্গি সংগঠনের দুই সদস্যসহ গ্রেফতার ৩

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 7, 2023No Comments2 Mins Read

    স্টাফ রিপোর্টার: পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর পৃথক তিনটি অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর দুই সক্রিয় সদস্যসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে এই তথ্য জানান বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)’র পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

    তিনি বলেন, মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)’র কাশিমপুর থানার লতিফপুর এলাকায় থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর এক সক্রিয় সদস্য মো. রুহুল আমিন (১৯)কে গ্রেফতার করা হয়।

    তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার যশোর জেলার মনিরামপুর ধানার গাংগুলিয়া এলাকায় অভিযান চালিয়ে আরআও এক সক্রিয় সদস্য মো. রিয়াজুল ইসলাম (২৩)কে গ্রেফতার করা হয়।

    যশোর সিটি কলেজের দর্শন বিভাগে অনার্সে অধ্যয়নরত এই শিক্ষার্থীর কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন, দুইটি সিমকার্ড ও একটি মেমোরিকার্ড জব্দ করা হয়।

    তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে অনলাইন ও সাইবার স্পেস ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর প্রচারণাসহ গণতান্ত্রিক সরকার উৎখাত ও তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতো।

    বিভিন্ন এনক্রিপ্টেড মোবাইল অ্যাপস ব্যবহার করে সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ করত। তারা দেশের আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণ করে আসছিল। তাদের কাশিমপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রজু করা হয়েছে।

    এটিইউ আরও জানিয়েছে, যাত্রাবাড়ী থানার পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইন ও বিষ্ফোরক দ্রব্য আইন এবং বিশেষ ক্ষমতা আইনসহ মোট ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আরিফ হোসাইন

    এন্টি টেররিজম ইউনিট গ্রেফতার
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version