Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ২৫
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ৪৩ বলে ১৪ টি চার ও ২২ টি ছয়!
    Lead

    ৪৩ বলে ১৪ টি চার ও ২২ টি ছয়!

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressডিসেম্বর ৯, ২০২৩No Comments2 Mins Read

    স্পোর্টস ডেস্ক : দিনে দিনে আরও জনপ্রিয় হতে শুরু করেছে ১০ ওভারের ক্রিকেট। টি-১০ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজ লিগও শুরু হয়েছে।

    ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণেই এবার হলো বিশ্বরেকর্ড। ১০ ওভারের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৩ রানের ইনিংসের দেখা মিলল সম্প্রতি। সেটাও করা হয়েছে মাত্র ৪৩ বলে। যার মাঝে ছিল ১৪ টি চার ও ২২ টি ছয়!

    টি-১০ ক্রিকেট ম্যাচে এই ইতিহাস গড়েছেন হামজা সালিম দার। তার এমন বিধ্বংসী ব্যাটিংয়ের ভিডিও এরইমাঝে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    স্পেনের এই ক্রিকেটার কাতালুনিয়া জাগুয়ার ও সোহাল হসপিটালেটের ম্যাচে এই অনন্য নজির গড়েছেন। ইউরোপিয়ান টি-১০ ম্যাচে তার করা ১৯৩ রান ১০ ওভারের ক্রিকেটের ম্যাচে যা বিশ্বরেকর্ড।

    এর আগে টি ১০-র কোনও ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ১৬৩ রান। যা ভেঙে দিয়েছেন হামজা।

    টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল কাতালুনিয়ার দলটি। হামজার ব্যাটিং বিস্ফোরণের জেরে শেষ পর্যন্ত ১০ ওভারের ২৫৭ রান খাড়া করে কাতালুনিয়া জাগুয়ার। ১৯ বলে ৫৮ হাঁকান ইয়াসির আলি। তবে এই ম্যাচের সব আলো ছিল হামজার উপরেই।

    নিজের ইনিংসের মাত্র ৪৩ বলের ইনিংসের মধ্যে ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন ২২ টি। যার অর্থ, প্রতি এক বল পরপরই ছয় মেরেছেন এই স্প্যানিশ ক্রিকেটার। পাশাপাশি তিনি চার মেরেছেন ১৪ টি।

    জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় সোহাল হসপিটালেটের ইনিংস। ম্যাচটা তারা হেরে যায় ১৫৩ রানের বিশাল ব্যবধানে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও অবধারিতভাবেই পেয়েছেন হামজা।

    টি টেন ক্রিকেট ফ্রাঞ্চাইজি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

    মে ২৪, ২০২৬

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (সকাল ৯:০২)
    • ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version