Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মোটরসাইকেল চালিয়ে শিক্ষার্থীকে আহত করার জেরে কঠিন সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তের বিরুদ্ধে
    Ticker

    মোটরসাইকেল চালিয়ে শিক্ষার্থীকে আহত করার জেরে কঠিন সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তের বিরুদ্ধে

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 18, 2023Updated:December 18, 2023No Comments2 Mins Read

    রাজিব রায়হান, জাবি প্রতিনিধি:

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে এক শিক্ষার্থীকে গুরুতর আহত করার জেরে অভিযুক্ত মোটর সাইকেল চালককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    অভিযুক্ত মোটর সাইকেল চালক ফেরদৌস মাহমুদ নিয়ন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৫ তম ব্যাচের আ ফ ম কামালউদ্দিন হলের শিক্ষার্থী।

    রবিবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০২ ফেব্রুয়ারি মওলানা ভাসানী হল সংলগ্ন রাস্তায় বেপরোয়া মটর সাইকেল চালিয়ে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসানকে ধাক্কা দিয়ে আহত করে মটর সাইকেল চালক ফেরদৌস মাহমুদ নিয়ন।

    এই ঘটনা অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনাপূর্বক নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, দুর্ঘটনায় আহত জাহিদ হাসানের চিকিৎসাবাবদ ফেরদৌস ১ লাখ টাকা প্রদান করবেন। ফেরদৌসের ছাত্রত্ব শেষ হওয়ায় এই ১ লাখ টাকা জাহিদ হাসানকে পরিশোধ না করা পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রির সনদ প্রদান স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

    এছাড়া, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বহিরাগত মটর সাইকেল চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের মটর সাইকেল চালানোর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স তদারক ও গতিবিধি নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মটর সাইকেল চালানো এবং পার্কিং এর জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version