Author: Daily Dhaka Press

দেশে বর্তমানে ৫ লাখের বেশি যানবাহন মেয়াদোত্তীর্ণ বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। তবে এসব যানবাহনের ৩০ শতাংশ সড়কে চলাচল করে না বলেও জানান তিনি। মঙ্গলবার (১৭ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২৩ উদযাপন বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘দেশের পরিবহন ব্যবস্থার নিরাপত্তায় বড় সংকট এসব মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি। দেশে বর্তমানে মেয়াদোত্তীর্ণ গাড়ির সংখ্যা পাঁচ লাখেরও বেশি। যদিও এরমধ্যে ৩০ শতাংশ রাস্তায় চলে না। ফিটনেসবিহীন গাড়িও আছে।’ তিনি বলেন, ‘অনেক সময় ফিটনেসবিহীন গাড়ি ধরে ডাম্পিংয়ে দিচ্ছি। তারপরও সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে। এসব যানবাহনের কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটছে।’

Read More

১. সময়নিষ্ঠ হতে হবে, তাহলে মানুষ এর জন্য আপনাকে সম্মান করবে। ২. আপনার সহকর্মীরা আপনার বন্ধু নয়। ৩. একজন সহকর্মীর কাছে বস সম্পর্কে গসিপ করবেন না। মানুষের অবস্থা সব সময় পরিবর্তনশীল। ৪. অভিজ্ঞতা সবসময়ই গুরুত্বপূর্ণ। ৫. আতঙ্কিত হবেন না। ৬. এমন কিছু জানুন যা অন্যরা জানে না। ৭. Be unique. Be needed. ৮. সম্ভব হলে অফিসের কাজ অফিসেই করুন। ৯. (ঘনিষ্ঠ) সহকর্মীর সাথে যৌন সম্পর্ক নয়। ১০. প্রত্যাশার চেয়ে বেশি করুন। এবং নিশ্চিত করুন , বস জানেন যে আপনি সেটা করেছেন। ১১. সৎ হোন।

Read More

বরগুনার সাবেক জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমান ও এক নারীর অন্তরঙ্গ মুহূর্তেও দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কে বা কারা ভিডিও ছড়িয়ে দিয়েছে সে বিষয়ে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। ভিডিও প্রকাশের বিষয়ে বরগুনা জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা কিংবা সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে ভিডিও প্রকাশের পর নিন্দার ঝড় বইছে বরগুনার সকল মহলে। সোমবার (১৬ অক্টোবর) বিকেল থেকে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর বেশ কয়েকটি ফেসবুক পেজে ভিডিওটি আপলোড হয় এবং মুহূর্তেই ভাইরাল। বিষয়টি বরগুনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ১৭ অক্টোবর কিছু কিছু ভিডিও সরিয়ে ফেলতেও দেখা…

Read More

চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুর-২ আসনের সাংসদ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, দেশের সাধারণ মানুষের জন্য ১৭ রকমের ভাতা চালু করেছে বর্তমান সরকার। আজকে শেখ হাসিনার সরকারের সুফল ভোগ করছে সবাই। বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোথাও নাই। এজন্য শান্তি পেতে আবারও নৌকায় ভোট দিতে হবে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় গ্রামীণ পর্যায়ে হাজার হাজার জনগণ উপকৃত হচ্ছে। যার ফলে প্রতিটি পরিবার স্বচ্ছল হয়ে উঠছে এবং তাদের আয় রোজগার বেড়েছে। মানুষ এখন আর…

Read More

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চাঁদাবাজি ও দুর্নীতির দায়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি শেখ নাজমুল হক কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হবিগঞ্জ শিল্প এলাকার তিনটি প্রতিষ্ঠানে চাঁদা চেয়ে চিঠি দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে তাকে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খলিলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, এ ঘটনার পূর্বেও তার বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। উল্লেখ্য , গত ১০ই অক্টোবর শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল শায়েস্তাগঞ্জের অলিপুরে অবস্থিত তিনটি শিল্প…

Read More

রায়হান আহমেদ, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ইং ১৬-১০-২০২৩ তারিখ মুক্তাগাছা থানাধীন ৭নং ঘোগা ইউনিয়নের গাবতলী উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় বাল্য বিবাহ, ইভ টিজিং, সাইবার অপরাধ, মাদক এবং আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ। এসময় আরো উপস্থিত ছিলেন গাবতলী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, প্রদান শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, বিটের দায়িত্বপ্রাপ্ত অফিসার, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Read More

রায়হান আহমেদ, ময়মনসিংহ : ১৫ অক্টোবর ২০২৩ তারিখ (রবিবার ) পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা (২০০৬) এর ১৮(২) অনুযায়ী’ ০৪(চারটি) গাড়িকে ২,৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ৫ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদুল হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব তাপস চন্দ্র…

Read More

এই ম্যাচের আগে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নই চলতি বিশ্বকাপে খেলেছিল দুইটি করে ম্যাচ। আর উভয়েই হেরেছিল নিজেদের প্রথম দুই ম্যাচে। তবে লঙ্কানদের টানা তিন হারের স্বাদ দিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের স্বাদ পেল অজিরা। ৩৫ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে প্যাট কামিন্সের দল। সহজ লক্ষ্যে খেলতে নেমেও প্রথমে হোঁচট খেয়েছিল অজিরা। ওপেনার ডেভিড ওয়ার্নারের পর ডাক মেরে ফেরেন তিনে নামা স্টিভেন স্মিথ। তবে আরেক ওপেনার মিশেল মার্শ হাল ধরেন। তিনি মার্নাস লাবুশানের সাথে তিনি ৫৬ রানের জুটি গড়ে ধাক্কা সামলে নেন। মার্শ ফিরলেও জশ ইলিংশের সাথে ৭৭ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান লাবুশানে। এরপর…

Read More

আন্দোলেনের নামে রাজধানী অবরোধ করলে বিএনপির অবস্থা শাপলা চত্বরের চেয়েও করুণ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরাও প্রস্তুত আছি। ঢাকা অবরোধ করলে বিএনপিও অবরোধ হয়ে যাবে। এখন না হয় তারা চুরি করে ঢাকায় ঢুকেছে, এরপর তারা পালাবার পথ পাবে না। শাপলা চত্বরে কী হয়েছিল, মনে আছে? শেষ রাতে সবাই পালিয়ে গিয়েছিল। বিএনপির আরও করুণ পরিণতি হবে। সোমবার বিকেলে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় যুবলীগ এ সমাবেশ আয়োজন করে। ওবায়দুল কাদের বলেন, আপনারা কি কেউ ঢাকা শহরের…

Read More

তাহজীবুল আনাম,কক্সবাজার :  দোহাজারী থেকে কক্সবাজার ট্রেন চলাচল আর বেশিদূর নয় । রেলযুগে প্রবেশের মাধ্যমে নব দিগন্তের সূচনা হতে যাচ্ছে পর্যটন রাজধানী কক্সবাজারে। আক্ষরিক অর্থে ঝিনুক না হলেও সমুদ্র দর্শনে যাওয়ার পথে প্রথমেই সামুদ্রিক একটা আবহ পাবে কক্সবাজারে নির্মিত দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনে এসে। কেবল আসা-যাওয়ার জন্যই নয় এই স্টেশনে দেয়া হয়েছে বহুমাত্রিক রূপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পরই খুলে দেয়া হবে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ। এর মাধ্যমে আগামী ১২ নভেম্বর দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার। এর আগে ২ নভেম্বর হবে এ রেল পথে ট্রায়াল রান। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে আইকনিক রেলস্টেশন পরিদর্শন করে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন…

Read More