Author: Daily Dhaka Press

যুক্তরাষ্ট্রের মিশিগানে মঞ্চ মাতিয়েছেন দিলশাদ নাহার কণা ও ইমরান মাহমুদুল। ডেট্রয়েট সিটির জেইন ফিল্ডের বাংলাটাউনে ১৭ সেপ্টেম্বর ডাইভারসিটি ফেস্টিভালের শেষ দিনে তাদের আগমনে মেলা প্রাঙ্গণ ছিল লোকে লোকারণ্য। মেলায় তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। তবে কণা ও ইমরানের যুক্তরাষ্ট্র সফরের ১০টি কনসার্টের পঞ্চম আয়োজন ছিল মিশিগানের বাংলা টাউনে। সমাপনী দিনে অনুষ্ঠানে বক্তব্য দেন মিশিগান স্টেটের লুইটেনেন্ট গভর্নর গার্লিন গিলগিষ্ট, হ্যামট্রামিক সিটি মেয়র আমির গালিব ও কাউন্সিলর আবু মোসা, ওয়েন কাউন্টি কমিউনিটি কলেজ ট্রাস্টি কামাল রহমান ও এপিআইএ ভোট মিশিগানের এক্সিকিউটিভ ডাইরেক্টর রেবেকা ইসলামসহ অন্যান্য অতিথিরা। এ দিন সন্ধ্যা নামার সঙ্গেই উপস্থাপক রেজুওয়ানা এলভিস যখন ঘোষণা করেন গায়িকা কণার নাম, তখন…

Read More

প্রতিদিন বক্স অফিসে নতুন নতুন রেকর্ড গড়ছে অ্যাটলি কুমারের ‘জওয়ান’। গতকাল শুক্রবার বিকেলের তথ্য অনুযায়ী, মুক্তির এক সপ্তাহে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে প্রায় ৭০০ কোটি রুপির বেশি। শুধু ভারতেই ছবিটির আয় ৩৮৬ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৫০০ কোটি টাকার বেশি। খোঁজ নিয়ে জানা গেছে, ৮ সেপ্টেম্বর মুক্তির পর বাংলাদেশে ‘জওয়ান’-এর আয় অর্ধকোটি টাকা ছাড়িয়েছে। আরও পড়ুনবাংলাদেশে ‘জওয়ান’, দেশীয় সিনেমা ঝুঁকিতে পড়ল কি ভারতে মুক্তির এক দিন পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ৪৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। প্রথম দিন থেকে ২৫৩টি করে শো চলছে। গতকাল থেকে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাসে সিনেমাটির শোর সংখ্যা বেড়েছে। প্রথম সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় প্রতিদিন…

Read More

বর্তমানে ব্যক্তিগত যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম চালানো, বিনোদনসহ নানা কাজে স্মার্টফোন ব্যবহার করা হয়। আর তাই স্বচ্ছন্দ্যে প্রয়োজনীয় কাজ করতে ফোনের ইউজার ইন্টারফেসও গুরুত্বপূর্ণ। অ্যান্ড্রয়েড ফোনে চাইলেই পছন্দের ওয়ালপেপার এবং থিম ব্যবহারের পাশাপাশি অ্যাপের রং ও ফন্টের আকার পরিবর্তন করা যায়। অ্যান্ড্রয়েড ফোনের ইউজার ইন্টারফেস পরিবর্তনের পদ্ধতি দেখে নেওয়া যাক। ওয়ালপেপার ও অ্যাপ আইকনের রং পরিবর্তন ওয়ালপেপার পরিবর্তনের জন্য প্রথমে ফোনের সেটিংসে প্রবেশ করে ওয়ালপেপার অ্যান্ড স্টাইল অপশন নির্বাচন করতে হবে। এরপর মাই ওয়ালপেপার অপশন থেকে পছন্দের ওয়ালপেপার নির্বাচন করলেই ফোনে নতুন ওয়ালপেপার যুক্ত হয়ে যাবে। অ্যাপ আইকনের রং পরিবর্তনের জন্য ওয়ালপেপার অ্যান্ড স্টাইল অপশন থেকে কালার প্যালেট নির্বাচন করতে হবে।…

Read More

ঢাকা দ্রুতগতির উড়ালসড়ক (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে) হয়ে বাস চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি। আগামী সোমবার থেকে এই বাস চালু হওয়ার কথা রয়েছে। শুরুতে আটটি দ্বিতল বাস চলবে। এই বাস অনেকটা ‘শাটল’ সার্ভিসের মতো। অর্থাৎ শুধু উড়ালসড়ক কেন্দ্র করে চলবে। ফার্মগেটের খেজুরবাগানের কাছ থেকে বাসগুলো ছাড়বে। এরপর উড়ালসড়ক দিয়ে উত্তরা জসীমউদ্‌দীন রোড হয়ে খেজুরবাগান এলাকায় ফিরে আসবে। এভাবে সকাল সাতটা থেকে সারা দিন চলবে বাসগুলো। রাত পর্যন্ত যতক্ষণ যাত্রী পাওয়া যাবে, ততক্ষণ চলবে। সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সোমবার বেলা ১১টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই বাস সেবা উদ্বোধন করার কথা ছিল। এর মধ্যে তিনি আজ শুক্রবার…

Read More

প্রতি বছর ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক বিশ্ববিখ্যাত সাময়িকী ‘ভোগ’ তার মর্যাদাপূর্ণ ‘দ্য ভোগ বিজনেস ১০০ ইনোভেটরস’ তালিকা প্রকাশ করে, যেখানে বিশ্বব্যাপী ১০০ ব্যক্তির অসাধারণ কৃতিত্ব উদযাপন ও তুলে ধরা হয়। ১১ সেপ্টেম্বর এবারের তালিকা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এ বছরের সংস্করণে গর্বিতভাবে দুজন বাংলাদেশির নাম অন্তর্ভুক্ত হয়েছে, যারা ফ্যাশনবিশ্বকে আরও পরিবেশসচেতন এবং সামাজিকভাবে রূপান্তরিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেছেন। তারা হলেন বাংলাদেশের নাগরিক ও উদ্ভাবক তাওহিদা শিরোপা ও মুস্তাফিজ উদ্দিন। চলতি বছর ১০০ ইনোভেটরকে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো : টেক অ্যান্ড ওয়েবথ্রি ইনোভেটরস, সাসটেইনেবল থট লিডার্স, নেক্সট-জেন এন্ট্রাপ্রেনারস অ্যান্ড অ্যাজিটেটরস, বিউটি ডিজরাপ্টরস অ্যান্ড চ্যাম্পিয়ন্স অব চেঞ্জ।…

Read More

মোহাম্মদ সিরাজ ও হার্দিক পান্ডিয়ার দুর্বার বোলিংয়ে কাজটা সহজ করে রেখেছিল ভারত। প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে আটকে দিয়েছিল অল্পতেই। ভারতীয় পেস তোপ সামলে ৫০ রানের বেশি তুলতে পারেনি লঙ্কান ব্যাটাররা। আর ভারত তো তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে স্বাগতিকদের। শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ৮ম শিরোপা জিতল রোহিত শর্মারা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। কিন্তু তাদের স্বপ্নটা সত্যি হলো না। আর দীর্ঘদিন ধরে বহুজাতিক টুর্নামেন্টে শিরোপা খরায় ভুগছিল ভারত। অবশেষে সেই অপূর্ণতা ঘোচাল তারা। ২০১৮ সালের পর এই প্রথম বহু জাতিক কোনো টুর্নামেন্টে শিরোপা জিতেছে তারা। আগের শিরোপা ভারত জিতেছিল এশিয়া কাপে। ফাইনালে বাংলাদেশকে কাঁদিয়ে সেরা হয়েছিল তারা। পাঁচ…

Read More

বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে চলতি বছরের শুরুতে পর্দায় ফেরেন তিনি। তার এই রাজকীয় প্রত্যাবর্তনের কথা কেউ ভোলেননি। ফের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরে বক্স অফিস কাঁপাচ্ছেন শাহরুখ। গত ৭ সেপ্টেম্বর ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’। মুক্তির প্রথম দিনেই ইতিহাস গড়ে সিনেমাটি। ভারতীয় সিনেমার ইতিহাসে মুক্তির দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় সবার শীর্ষে চলে আসে ‘জওয়ান’। বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘জওয়ান’ আয় করেছিল ৭৫ কোটি রুপি। বিশ্বব্যাপী ছিল ১২৯.৬ কোটি রুপি। তারপর বক্স অফিসে…

Read More