Author: Daily Dhaka Press

এইচ এম বাবলু,বাউফল প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ আহরণ করায় ৪ জেলেকে আটক করেছে কালাইয়া নৌ পুলিশ । তাদের কাছ থেকে ১০ হাজার মেট্রিক টন অবৈধ কারেন্ট জাল ও প্রায় ১মন ইলিশ মাছ জব্দ করা হয়েছে। সকালে পটুয়াখালী বাউফলের তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়েছে। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, মো. কফিল উদ্দিন, পুলিশ সুপার, নৌ পুলিশ বরিশাল অঞ্চল, এএসপি আবদুর রাজ্জাক ও কালাইয়া নৌ ফাড়ি ইনচার্জ মো. লুৎফর রহমান।

Read More

বছর শেষে আয়কর বিবরণী জমা দিতে হয়। এবার নতুন আয়কর আইন চালু হয়েছে। আগামী ৩০ নভেম্বরের পর রিটার্ন জমা না দিলে নানা ধরনের কর অব্যাহতি সুবিধা পাবেন না। তখন করের পরিমাণ বেড়ে যাবে। তবে রিটার্ন জমা দিতে গেলে আপনার আয়, বিনিয়োগ ও সম্পদের প্রমাণ হিসেবে নানা ধরনের কাগজপত্র জমা দিতে হবে। এসব কাগজপত্র জোগাড় করার তাই এখনই সময়। আপনি সব ধরনের কাগজপত্র জোগাড় করছেন তো? হিসাবটি অবশ্যই ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত হতে হবে। একজন ব্যবসায়ী বা পেশাজীবীকে প্রথমেই তাঁর আয়-ব্যয়ের বিবরণী দিতে হয়। আবার কত টাকা হাতে আছে, তা-ও জানাতে হয়। এ জন্য ব্যাংক…

Read More

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে টানা দুই হারের পর আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক ভারতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছে সাকিব আল হাসানের দল। তবে চোটের কারণে হাইভোল্টেজ এই ম্যাচে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ। সাকিবের পরিবর্তে অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। সাকিবের বদলে এসেছেন নাসুম আহমেদ। বাদ দেওয়া হয়েছে তাসকিন আহমেদকেও, তার জায়গায় এসেছেন হাসান মাহমুদ। নাসুম ও হাসান দুজনেরই বিশ্বকাপে এটি প্রথম ম্যাচ। অপরিবর্তিত আছে ভারত একাদশ। বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম…

Read More

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন এবং ইতিহাস বিকৃতির অভিযোগে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান। তথ্য সচিবসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’ ১৩ অক্টোবর বাংলাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর। ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন…

Read More

ইমিগ্রেশনে গেল ২৫ জনের তালিকা ।। মাসে তিনবারের বেশি ভ্রমণকারীরা পড়বে জেরার মুখে ।। বিমানবন্দরে প্রথমবারের মতো ১২ সদস্যের ইউনিট গঠন ।। ঘন ঘন বিদেশ ভ্রমণকারীদের তালিকা চেয়ে ইমিগ্রেশনে চিঠি ।। অর্থপাচার ও হুন্ডি প্রতিরোধের মাধ্যমে বৈধ উপায়ে রেমিট্যান্স বাড়াতে এবং ডলার সংকট কাটাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এক্ষেত্রে বিদেশে অর্থপাচারকারী ও চোরকারবারি হিসেবে সন্দেহভাজন সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে পর্যায়ক্রমে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার প্রথমবারের মতো ২৫ ব্যক্তির পাসপোর্টের ফটোকপি ও ছবি ইমিগ্রেশন পুলিশকে দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ। এভাবে একের পর এক অর্থপাচারকারীদের তালিকা যাবে ইমিগ্রেশন পুলিশের কাছে। এ ছাড়া ঘন ঘন বিদেশ…

Read More

‘বিশ্বকাপ ক্রিকেট ২০২৩’-এ আজ ভারতের পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুপুর ২টা ৩০ মিনিটে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের বিশ্বকাপ ও এই ম্যাচ নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব এখন পর্যন্ত [গতকাল বিকেল] সাকিব আল হাসান বিষয়ে স্পষ্ট ধারণা পাচ্ছি না, আজকের ম্যাচে তিনি খেলবেন কি না। সাকিবের মতো অলরাউন্ডারই এমন বড় ম্যাচে ব্যবধান গড়ে তুলতে পারেন। কারণ এমন বড় ম্যাচে খেলার মতো এই মুহূর্তে সাকিবের চেয়ে অভিজ্ঞ বাংলাদেশ দলে কেউ নেই। ম্যাচে সাকিবকে অনেক বেশি প্রয়োজন। সাকিবকে আজ বেশি প্রয়োজনওয়ানডেতে ভারতের বিপক্ষে ২২ ম্যাচে ২৯ উইকেট আছে সাকিবের। পাঁচ উইকেট আছে একবার। ভারতের বর্তমান…

Read More

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান দেশকে নিয়ে যাচ্ছে অস্থিতিশীলতার অতল গহ্বরে। অক্টোবরে বিরোধীসহ সব রাজনৈতিক দলগুলোর আন্দোলন চলতেই থাকবে। দাবি আদায়ে ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত অনড় থাকার ঘোষণা দিয়েছে বিরোধীরা। অন্যদিকে সরকারও নিজেদের পক্ষে অনড় অবস্থান দেখিয়ে চলেছে। বুধবার (১৮ অক্টোবর) ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি নেতারা একাধিক কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১৬ অক্টোবর দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টন এলাকায় যুব মিছিল করবে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগও বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় যুব মিছিল করবে। এছাড়া, ১৮ অক্টোবর বিএনপি যুব মিছিল করবে। তবে এখনও স্থান নির্ধারণ করতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র। অন্যদিকে…

Read More

ইসরায়েলের একজন মন্ত্রী দেশটির একটি হাসপাতালে গিয়েছিলেন। উদ্দেশ্য, ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করা। বিক্ষোভের মুখে হাসপাতালের প্রবেশমুখ থেকে ফিরতে হয় তাকে। আরেকজন মন্ত্রীকে উদ্দেশ করে কফি ছোড়া হয়। ওই মন্ত্রীর শরীরে না লাগলেও কফি গিয়ে পড়ে তাঁর দেহরক্ষীর ওপর। আরেক মন্ত্রী হামাসের হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করতে গেলে ‘বিশ্বাসঘাতক’ ও ‘মূর্খ’ স্লোগান শুনতে হয়। এসব ঘটনা ঘটেছে ৭ অক্টোবরের পর থেকে। হামাস ওই দিন ইসরায়েলে নজিরবিহীন এক হামলা চালায়। খবর রয়টার্সের। ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪০০। আহত ৪ হাজার ৪৭৫ জন। অন্তত ৩০৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদপত্র ‘ম্যারিভ’ একটি…

Read More

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সদরের হরিণা ফেরিঘাট এলাকায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ১ হাজার ১০০ কেজি (২৭.৫ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, আজ ভোর ৪টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম এর উপস্থিতিতে চাঁদপুর সদরের হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে খুলনা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে আনুমানিক ১ হাজার ১০০…

Read More