Author: Daily Dhaka Press

তৌহিদ তুহিন, ভাঙ্গা, ফরিদপুর : বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বিএনপির চরিত্র হচ্ছে দেশের উন্নয়নকে ধ্বংস করা। এতিমের টাকা লুটপাট করে আত্মসাত করা। বিএনপির দল নেতা সাজা প্রাপ্ত পলাতক আসামি। ২০০১ সালে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করি। খালেদা জিয়া ক্ষমতায় এসে বললেন পদ্মা সেতু মাওয়া দিয়ে হবে না বলে বন্ধ করে দেন। দ্বিতীয়বার যখন পদ্মা সেতু করতে গেলাম স্বনামধন্য একজন ব্যক্তি মামলা করার পর সরকারের বিরুদ্ধে হেরে যাওয়ায় হিলারি ক্লিনটনকে বলে ওয়ার্ল্ড ব্যাংকে লোন বন্ধ করে দিয়ে আওয়ামীলীগের বিরুদ্ধে দুর্নাম দিতে চেয়েছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করতে নয় দেশের উন্নয়ন করতে এসেছি। আমাদের নিজস্ব টাকায়…

Read More

স্নাতক ডিগ্রি পেতে বাধ্যতামূলক ন্যূনতম পাঁচটি বৃক্ষরোপণের নিয়ম করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ। এ অনুষদের অধীনে একমাত্র বিভাগ ইংরেজি বিভাগের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের প্রত্যেক শিক্ষার্থীকে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জনের জন্য এখন থেকে বাধ্যতামূলকভাবে এ বৃক্ষরোপণ করতে হবে। গত ০৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৫৩তম সভায় এ প্রস্তাব অনুমোদিত হয়। এজন্য কোনো ক্রেডিট বা নম্বর বরাদ্দ না থাকলেও বিভাগ থেকে এ বিষয়ে ছাড়পত্র প্রেরণ না করলে কোনো শিক্ষার্থী তার সনদ উত্তোলন করতে পারবে না। ফলে, প্রত্যেক শিক্ষার্থীকে বাংলাদেশ স্টাডিজ কোর্সের অধীনে বাধ্যতামূলকভাবে পাঁচটি গাছ লাগাতে হবে। এ সিদ্ধান্তের ফলে বিভাগটির শিক্ষার্থীরা ক্যাম্পাসে, রাস্তার ধারে,…

Read More

পটুয়াখালীর দশমিনায় টেস্ট পরীক্ষার ফি পরিশোধ না করায় শিক্ষকের বকাঝকা ও পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে অভিমানে আত্মহত্যা করেছে তন্ময় চক্রবর্তী (১৫) নামে ১০ম শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার আরোজবেগী এস এ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এদিন বেলা ১১টায় তন্ময় চক্রবর্তী বিদ্যালয় ভবনে বসে গ্যাসের ওষুধ খেয়ে আত্মহত্যা করে। সে উপজেলার ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষক গোপাল চন্দ্র চক্রবর্তীর একমাত্র ছেলে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, আরোজবেগী এস এ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির তথ্য ও প্রযুক্তি বিষয়ে পরীক্ষা ছিল। তন্ময় সকালে সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়। পরীক্ষার হলের কক্ষ পরিদর্শক মরিয়ম বেগম তন্ময়কে ডেকে বলেন, তোমার…

Read More

আজ ধর্মশালায় টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল রাতে পাহাড় বেষ্টিত ধর্মশালায় বৃষ্টি হয়েছে। যে পানিতে ভিজেছে ধর্মশালার মাঠও। যে কারণে প্রথমে টস জিতলে হয়তো যে কোনো অধিনায়কই আগে বোলিং করার চিন্তা করেছেন। সাকিবও সেটাই করেছেন। বাড়তি একজন স্পিনার খেলানোর চিন্তায় মাহমুদউল্লাহ রিয়াদকে ডাগআউটে রেখে একাদশে জায়গা দেওয়া হয় শেখ মেহেদীকে। ইনিংস শেষে ৪ উইকেট নিয়ে মেহেদী দলের সর্বোচ্চ উইকেটশিকারি হলেও ইংলিশদের রানটা সাড়ে তিনশ ছাড়িয়েছে। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলেছে ইংল্যান্ড। শেষ খবর : বাংলাদেশ 4 উইকেটে 116 রান

Read More

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’ মঙ্গলবার (১০ অক্টোবর) বিচারপতি মো. এমদাদুল হক আজাদের একক বেঞ্চ এ মন্তব্য করেন। শুরুতে আদিলুর-এলানের পক্ষে জামিন শুনানি করতে ডায়াসের সামনে দাঁড়ান জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এসময় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম দাঁড়িয়ে যান। তিনি বলেন, আমাদেরও বক্তব্য আছে। তখন হাইকোর্ট বলেন, আসামিদের আইনজীবীদের আগে বলতে দিন। আপনি এখন লাফ দিয়ে উঠছেন কেন? এরপর আসামিদের আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, তথ্য প্রযুক্তি আইনের মামলায় আসামিদের…

Read More

রায়হান আহমেদ, ময়মনসিংহ : সেনাবাহিনীর কর্পোরাল সুমন লাল সরকার সরকারি ছুটিতে এসে ০৭/০৩/২০২২ তারিখে তার লোক জন সহ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিল্ডোরা ইউনিয়নের রতিন্দ্র লাল সরকাররের বাড়িতে অনাধিকার প্রবেশ করে এবং অখ্যাত ভাষায় গালিগালাজ করে ও রতি মাষ্টারের পরিবার বর্গের উপর লাঠি দিয়ে আঘাত করে ও শ্লীলতা হানি করে । অভিযুক্ত সুমন লাল সরকার ও অন্যান আসামিরা অ্যান্ড্রয়েড মোবাইল ৪ টি, গাছ কেটে নিয়ে যায় যার অনুমানিক মূল্য ১.৫০,০০০লক্ষ টাকা। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নং-৭১১/২০২২ , সি আর মামলা দায়ের করেন। অন্যান্য মামলাগুলো হচ্ছে,২৪৪/২০২০,৪২৮/২০২০,৩৬/২০২১,০৪ ২০২২( রাজস্ব আদালত)সি আর ২৫১ /২০২২,সি আর, ৬৬১/২০২৩ ।…

Read More

ফিলিস্তিনির গাজা উপত্যকার আশপাশে ইসরায়েলে প্রায় ১ হাজার ৫০০ হামাস যোদ্ধার লাশ পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী আজ মঙ্গলবার এমনটাই দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেচট আজ সাংবাদিকদের বলেন, গাজা উপত্যকার আশপাশে ইসরায়েলে প্রায় ১ হাজার ৫০০ হামাস সদস্যের লাশ পাওয়া গেছে। গাজার সঙ্গে থাকা সীমান্তে কম-বেশি নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। রিচার্ড হেচট আরও বলেন, তাঁরা জানেন, গতকাল সোমবার রাত থেকে কেউ (হামাস সদস্য) গাজা থেকে ইসরায়েলে অনুপ্রবেশ করেনি। তবে অনুপ্রবেশের ঘটনা এখনো ঘটতে পারে। রিচার্ড হেচট বলেন, গাজা সীমান্তের আশপাশের সব সম্প্রদায়কে সরিয়ে নেওয়ার কাজ প্রায় সম্পন্ন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত শনিবার সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়…

Read More

আমিনুল ইসলাম জুয়েল, রংপুর : রংপুরে পেট-বুক জোড়া লাগা যমজ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন লাবনী আক্তার নামে এক গৃহবধূ। শিশু দুটিকে বাঁচানো নিয়ে দরিদ্র লাবনীর পরিবার এখন অথৈ সাগরে। সন্তানদের উন্নত চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীসহ সহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন দিনমজুর বাবা আরিফুল ইসলাম। সোমবার (৯ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক আ ন ম তানভীর চৌধুরী। এর আগে শনিবার দুপুরে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়। গৃহবধূ লাবনী আক্তার (২২) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী। বর্তমানে দুই নবজাতক ও মা হাসপাতালে চিকিৎসাধীন। লাবনীর বাবা লাবলু মিয়া…

Read More

বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে শুরু করেছিল ব্লাকক্যাপসরা। আজ তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তবে ডাচদের সঙ্গে টস ভাগ্যে হেরে গেছে নিউজিল্যান্ড। টস জিতে বোলিংয়ের করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। জয় দিয়ে আসর শুরু করায় আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামলো ব্ল্যাকক্যাপসরা। অন্যদিকে, পাকিস্তানকে কিছুটা হলেও ভোগান্তিতে ফেলা ডাচ বাহিনী চাইছে প্রথম জয় তুলে নিতে। সর্বশেষ : 49.4 ওভারে 202 রান সংগ্রহ নেদারল্যান্ডসের

Read More

রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে আজ সোমবার সকাল ১০টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়েছিল ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম  বলেন, এসএ পরিবহনের চারতলা ভবনে আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। তারা আগুন নেভাতে চেষ্টা করছে। আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি

Read More