Author: Daily Dhaka Press

ঢাকা: গত সেপ্টেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩৯৮টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৯৪ জন এবং আহত হয়েছে ৭৮৩ জন। নিহতদের মধ্যে নারী ৪৮ জন ও ৫৩ শিশু ছিল। এর মধ্যে ১৬৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ১৫১ জন, যা মোট নিহতের ৩৮.৩২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১.৯৫ শতাংশ। এই সময়ে ১৪টি নৌ-দুর্ঘটনায় ২৩ জন নিহত, ৬ জন আহত ও ২ জন নিখোঁজ রয়েছে। ৩৩টি রেলপথ দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু এবং ২২ জন আহত হয়েছে। রোববার (৮ অক্টোবর) সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক,…

Read More

নিজেদের মাটিতে অবশেষে বিশ্বকাপ মিশন শুরু হলো ভারতের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই হোচট খেয়েছে তারা। নামতে হচ্ছে ইনফর্ম ব্যাটার শুভমান গিলকে ছাড়াই। ডেংগুর কারণে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে একাদশে ইশান কিষান। চেন্নাইয়ে রোববার (০৮ অক্টোবর) টস জিতে ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে ফিল্ডিং করবে ভারত। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় খেলা শুরু হবে। ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরুন গ্রিন, প্যাট…

Read More

হামাসের বিরুদ্ধে  প্রস্তুতি হিসেবে গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় সরবরাহ বন্ধের হুমকি দিয়েছেন। খবর বিবিসির। নেতানিয়াহুকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বিদ্যুৎ, জ্বালানি ও পণ্য সরবরাহ বন্ধ করে দেবে ইসরায়েল। শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলি কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ায় অন্ধকারে রয়েছেন ওই এলাকার ফিলিস্তিনিরা। গাজা ও এর উপকূলরেখার ওপর আকাশসীমা নিয়ন্ত্রণ করে ইসরায়েল। এছাড়া সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশ ও পণ্য চলাচলে অনুমতি দেয় তারা। নিরাপত্তার কারণ দেখিয়ে ২০০৭ সাল থেকে অঞ্চলটি অবরুদ্ধ করে রাখা হয়েছে। একইভাবে মিশরও নিজেদের দিক থেকে গাজা সীমান্তে…

Read More

প্রায় চার মাস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায়ও জন্ম-মৃত্যু নিবন্ধনে ভোগান্তির অন্ত নেই। শুক্রবার (৬ সেপ্টেম্বর) জন্ম-মৃত্যু নিবন্ধন দিবসের অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতিতেই এই ভোগান্তির জন্য নাগরিকদের ‘গালি’ শুনতে হয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তরের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় জন্মনিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হয়ে সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তা নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামকে ফোন করার কথা নিজেই জানিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, ৬৪ জেলা থেকে প্রতিদিনই জন্ম-মৃত্যুর নিবন্ধন নিয়ে অভিযোগ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, গত এক বছরে ঢাকা…

Read More

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। বিশ্বকাপে আজ (০৭ অক্টোবর) মাঠে নামছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। বিশ্বকাপে এখনও আফগানদের কাছে অপরাজেয় বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপ মিশনে শুভসূচনা আনার লক্ষ্যে আজ মাঠে নামবে। অন্যদিকে শুভসূচনা চায় আফগানরাও। সে ক্ষেত্রে তাদের বের হতে হবে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে থাকা শতভাগ হারের লজ্জা থেকে। বিশ্বকাপে আফগানিস্তানের সঙ্গে দুই ম্যাচে খেলে দুটিতেই জিতেছে বাংলাদেশ। ওয়ানডে সংস্করণে বাংলাদেশ-আফগানিস্তান এর আগে খেলেছে ১৫টি। এর মধ্যে নয়টিতে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। বাকি ছয় ম্যাচে জয়ের হাসি হেসেছে আফগানরা। বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান…

Read More

রায়হান আহমেদ, পানছড়ি প্রতিনিধি : অবসরে বই পড়ি’ শিক্ষিত জাতি ঘড়ি এই স্লোগানকে সামনে রেখে সেলুনে আগত সেবাগ্রহীদের দীর্ঘ সিরিয়ালের ফাঁকে সময় কাটাতে আকর্ষণীয় বই বা শিক্ষণীয় গ্রন্থ নজরে পড়লে বই পড়ার ইচ্ছে জাগ্রত হবে পাঠকদের মাঝে। পরক্ষণে বই পড়ে অবসর সময় কাজে লাগিয়ে জ্ঞানের পরিধি বাড়াতে পারেন সেবাগ্রহীরা। আর পাঠক তৈরি করতে জসিম নিজস্ব অর্থায়নে সেলুনে স্থাপন করেছেন সেলুন পাঠাগার। শনিবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বাজারের দুটি সেলুনে বুক সেলফ স্থাপন করা হয়েছে। বুক সেলফ হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও সাহিত্যিক ইউসুফ আদনান, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, সাহিত্যিক ডা.মো. শহিদুল্লাহসহ…

Read More

ঢাকা : জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাটের ষষ্ঠ জাতীয় সম্মেলনে কবি ও কথাশিল্পী মুজতবা আহমেদ মুরশেদ সভাপতি ও দৈনিক আনন্দবাজার সম্পাদক মুফদি আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যের কার্যকরী কমিটি নির্বাচিত করা হয়েছে। সংগঠনের জাতীয় প্রেসিডিয়াম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম। শুক্রবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে দিনব্যাপী আয়োজিত সম্মেলনে সারাদেশের সংগঠনের শাখাগুলো থেকে ৩ শতাধিক সদস্য ও কাউন্সিলর অংশ নেয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াহিয়া সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব মুফদি আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে…

Read More

ঢাকা : স্বাস্ব্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ায় জাতিসংঘের স্বীকৃত কমিউনিটি ক্লিনিক মডেলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে বিশেষ সম্মাননা লাভ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শনিবার (২৩ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে ডিইউজে কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় ডিইউজের প্রয়াত সিনিয়র সহ সভাপতি ও প্রখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের বকেয়া বেতনভাতা আদায়, দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক জনতা, দৈনিক আলোকিত বাংলাদেশ ও বিডিনিউজসহ বিভিন্ন গণমাধ্যমের বেতনভাতা আদায় ও চলমান সংকট নিরসনে মিডিয়া হাউজ পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার শুরুতে সংগঠনের প্রবীণ সদস্য…

Read More

অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, ইনশাআল্লাহ।’ শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের একটি হোটেলে নিউইয়র্ক মেট্রাপলিটন আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী এখন জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক অবস্থান করছেন। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘বিএনপি কী আসলেই নির্বাচন চায়? তাদের নেতা কে? পলাতক আসামি, অর্থ চোর, অস্ত্র চোরাচালানকারী, খুনি ও ২১ আগস্টের গ্রেনেড হামলাকারী এই যদি একটি দলের নেতা হয়- তবে মানুষ কেন সেই দলকে ভোট দেবে?’ বিএনপিকে উদ্দেশে তিনি আরও বলেন, তারা ২০০৮ সালের…

Read More

কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি মাসে ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সময় ওই উদ্বেগ জানান তিনি। এছাড়া একই বিষয়ে মোদির কাছে উদ্বেগ জানিয়েছেন মার্কিন মিত্র আরও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান। মিডিয়া রিপোর্টের বরাত দিয়ে শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের জড়িত থাকার বিষয়ে কানাডা যে অভিযোগ তুলেছে সে বিষয়ে চলতি মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সময়ই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

Read More