Author: Toufiq Apu

ডিডিপি ডেস্ক : বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার ‍দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ও সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। গণনা চলছে, তবে তিনি বলছেন এটা তার ব্যবসার টাকা। পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা যায়, উল্লিখিত সময়ে ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে বেলাল উদ্দিন সৈয়দপুরে অবতরণ করেন। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার…

Read More

ডিডিপি ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় (বুধবার) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রে জানানো হয় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে তা সম্প্রচারিত হবে। ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন। এছাড়া দেশজুড়ে নির্বাচনি সামগ্রী বিতরণ, ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তিনি…

Read More

ডিডিপি ডেস্ক : আজ (বুধবার) বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে রাজধানীর বনানীর কে ব্লকের ২৪ নং রোডের ১৮ নম্বর ভবনে এ ক্লিনিকের উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে ফ্রি এনিমেল ক্লিনিকটি প্রতিষ্ঠিত। দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল— এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দেশ জুড়ে প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে সোচ্চার ভূমিকা পালনের পাশাপাশি ঢাকা শহরে প্রাণীদের জরুরি চিকিৎসা সহায়তায় একটি বিনামূল্যে এম্বুলেন্স সেবা পরিচালনা করে আসছে সংগঠনটি। এনিমেল ক্লিনিককে বিনামূল্যে প্রাণীর চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে আহত কিংবা অসুস্থ প্রাণীদের রক্ষার পাশাপাশি মানুষকেও প্রাণীর রক্ষায়…

Read More

ডিডিপি ডেস্ক : দেশের ১৩তম সাধারণ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে আয়োজিত গণভোটকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিকেলে এ তথ্য জানান। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাত্র দুই দিন আগে এই ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা জাতিকে চূড়ান্ত দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।

Read More

ডিডিপি ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর সুনির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দিষ্ট সদস্যসহ ৫ শ্রেণির ব্যক্তি মোবাইল ফোন ব্যবহারের অনুমতি পেলেও সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনা জারি করা হয়। ইলেকশন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে কেবল পাঁচ ধরনের ব্যক্তি মোবাইল ফোন সঙ্গে রাখতে বা ব্যবহার করতে পারবেন। তারা হলেন- প্রিজাইডিং অফিসার বা সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান পুলিশ কর্মকর্তা। ‘নির্বাচন…

Read More

টিপস্ ডেস্ক : সময় এখন ঋতু বদলের। আর কিছুদিনের মধ্যেই বিদায় নিবে শীত। দড়জায় কড়া নাড়ছে ঋতু রাজ বসন্ত। শীত আর বসন্তের মাঝামাঝি সময়টা একটু ট্রিকি—এই সময়েই সর্দি-কাশি, জ্বর, অ্যালার্জি বেশি দেখা দেয়। তাই একটু সচেতন থাকলেই বেশ ভালো থাকা যায় 😊 কিছু সহজ কিন্তু কাজের টিপস দিচ্ছি: 🌤️ খাবার ও পানীয় গরম পানি বা হালকা কুসুম গরম পানি পান করুন,মৌসুমি ফল (কমলা, মাল্টা, পেয়ারা) বেশি খান—ভিটামিন C ইমিউনিটি বাড়ায়,অতিরিক্ত ঠান্ডা, ভাজা ও ফাস্টফুড কমান,আদা-চা, তুলসী-চা বা লেবু-মধু ভালো কাজে দেয়। 🧥 পোশাকের ব্যাপার সকালে ও রাতে হালকা গরম কাপড় রাখুন,দিনের বেলা গরম লাগলেও হঠাৎ খুলে ফেলবেন না—ঠান্ডা লেগে যেতে…

Read More

ডিডিপি ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে স্মার্টফোন কেনার জন্য ঋণ সুবিধা চালু করতে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। এই অনুমোদনের আওতায় প্রতিষ্ঠানটি এক বছরের পাইলট কর্মসূচির মাধ্যমে দশ হাজার স্মার্টফোন কেনার ক্ষেত্রে ঋণ ও কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা দেবে। বাংলাদেশে এই প্রথম এমন উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল। এর ফলে ডিজিটাল আর্থিক সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি হয়েছে। পাশাপাশি, এই কর্মসূচি দেশে স্মার্টফোন ব্যবহারের সুযোগ বাড়াবে এবং আর্থিক অন্তর্ভুক্তিতে মানুষের অংশগ্রহণ আরও সহজ ও দ্রুত করবে। ২০২৪ সালে বাংলাদেশে কার্যক্রমের শুরুতে পামপে লিমিটেড, মোবাইল অপারেটর ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রাথমিকভাবে তাদের সেবা চালু করে।…

Read More

ডিডিপি ডেস্ক : “২ গুড ২ মিস ” স্লোগানকে উপজীব্য করে দারাজ পবিত্র রমজান মাসেকে সামনে রেখে বাংলাদেশে শুরু হয় এক উৎসবমুখর প্রস্তুতি। ইফতারের আয়োজন থেকে শুরু করে পরিবারের প্রয়োজনীয় কেনাকাটা সবকিছুতেই গ্রাহকরা এখন খোঁজেন সেরা মান ও সাশ্রয়ী দাম। গ্রাহকদের এই চাহিদাকে গুরুত্ব দিয়ে দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে ‘২.২ গ্র্যান্ড রমজান বাজার’। আগামী ১ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, যেখানে থাকবে নিত্যপ্রয়োজনীয় পণ্যে লো-প্রাইস, সর্বোচ্চ ৮০% ছাড়ের ফ্ল্যাশ সেল এবং আকর্ষণীয় সব ভাউচার। রমজানজুড়ে কেনাকাটায় সাশ্রয় নিশ্চিত করতে দারাজ এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে তাদের রিফ্রেশড ‘দারাজ চয়েস’ চ্যানেলের ওপর, যেখানে থাকছে এভরিডে…

Read More

ইন্জিনিয়ার বাকের সরকার বাবর,কসবা থেকে: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কসবা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার যুবদলের নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, বিএনপি চেয়ারপারসনের সিনিয়র উপদেষ্টা ও সাবেক সচিব, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী জননেতা আলহাজ্ব মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদল সাবেক আহব্বায়ক নাসির উদ্দিন হাজারী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহ সভাপতি ও কসবা পৌরসভার সাবেক মেয়র মুহাম্মদ ইলিয়াস, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি.…

Read More

ডিডিপি ডেস্ক: কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর আলহাজ্ব আবু তাহের মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক তিনটার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ্ব আবু তাহের মিয়া কিশোরগঞ্জ পৌরসভার সাবেক দুইবারের নির্বাচিত সফল মেয়র ছিলেন। তিনি কিশোরগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এলাকার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা। জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন তিনি ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর মানবিকতা ও দানশীলতার…

Read More