Author: Toufiq Apu

স ম জিয়াউর রহমান : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন গত বুধবার প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব নেন। তিনি প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হলেন। স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে এ দায়িত্ব নেন তিনি। বেলাল হোসেন ১৯৯২ সালে পিএসসির মাধ্যমে সহকারী প্রকৌশলী হিসেবে এলজিইডিতে যোগ দেন। তিনি উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ৩১ অক্টোবর বেলাল হোসেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে এলজিইডির প্রশাসন শাখার দায়িত্ব নেন। গত ১২ অক্টোবর অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে সংস্থার সদরদপ্তরে মানবসম্পদ উন্নয়ন, মাননিয়ন্ত্রণ ও পরিবেশের…

Read More

আনন্দলোক ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে চলচ্চিত্রের বর্ষিয়ান অভিনেতা শিবা শানু ও খ্যাতিমান অভিনেতা আব্দুল্লাহ রানা’র ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে নির্মিত একটি ওভিসি। ‘আরবিট ক্রিয়েটিভ হাব’ নির্মিত ওভিসিটি ইতোমধ্যেই সুধীজনের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ই কমার্স-এফ কমার্স ব্যবসায়ীদের সচেতনতায় এবং ব্যবসার আসল রহস্যোদ্ধারের প্রয়াসে এই ওভিসি। ওভিসিতে দুই প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীর প্রতিদ্বন্দ্বিতা তুলে ধরা হয়। লোকবল দিয়ে যুদ্ধ জয় করা যায়, কিন্তু মার্কেট জয় করতে লাগে ব্যবসায়িক স্ট্রাটেজি। বড় বাজেট আর সেলিব্রিটি থাকলেই সেলস ডাবল হয় না। কাস্টমারের মাইন্ড হ্যাক করতে জানতে হয়। মানুষ আপনার অ্যাড কেন সেভ করবে, আর কেনই বা আপনার পণ্য কিনতে…

Read More

জীবনশৈলী ডেস্ক :১৫ জানুয়ারি ২০২৬ মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মি:ডি আই ওয়াই বাংলাদেশের বাজারে আরো নতুন দুটি স্টোর উদ্বোধন করেছে। নতুন আউটলেট দুটি হচ্ছে ঢাকার ৬২-রামপুরা হাজীপাড়া ডিআইটি রোড ও ময়মনসিংহের ২১ সাহেব আলী রোড, নতুন বাজার। উদ্বোধনী অনুষ্ঠানে মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি অনুষ্ঠানের উৎসবমুখর পরিবেশকে আরও বর্ণিল করে তোলে। তারা মি: ডি আই ওয়াই বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে স্টোরটিগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি: ডি আই ওয়াই বাংলাদেশের হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার,মার্কেটিং ম্যানেজার মোঃ রাহাত নবি, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, ইমপোর্ট ম্যানেজার মো. মাসুদুর রহমান, এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট…

Read More

জীবনশৈলী প্রতিবেদক : মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন স্মার্টফোন স্পার্ক গো ৩। আধুনিক এআই সুবিধা, শক্তিশালী পারফরম্যান্স ও টেকসই ডিজাইনের সমন্বয়ে সাশ্রয়ী মূল্যে উন্নত স্মার্টফোনের অভিজ্ঞতা দিবে এই ডিভাইসটি। স্পার্ক গো ৩-এ রয়েছে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে, যেখানে ১২০ হার্জ হাই রিফ্রেশ রেট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে স্ক্রলিং হবে আরও স্মুথ এবং বিনোদন ও দৈনন্দিন ব্যবহারে পাওয়া যাবে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। এই ফোনের ইউনিসক টি৭২৫০ অক্টা-কোর প্রসেসর মাল্টিটাস্কিং ও গেমিংয়ে স্মুথ ও বেটার পারফরম্যান্স দিবে। দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে ফোনটিতে যোগ করা হয়েছে আইপি৬৪ যা দেয় ধুলো ও পানি থেকে…

Read More

আনন্দলোক ডেস্ক: বছরের শুরুতেই চারটি নতুন সিনেমার খবর দিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’বিজয়ী রাফা নানজীবা তোরসা। একের পর এক সিনেমায় যুক্ত হচ্ছেন এই মডেল-অভিনেত্রী। বর্তমানে তোরসা ব্যস্ত সময় পার করছেন গ্রামীণ পটভূমিতে নির্মিতব্য ‘মাটি’সিনেমার শুটিংয়ে। এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন নবাগত আলভী মামুন। সিনেমাটি পরিচালনা করছেন তারিফ সৈয়দ। পাশাপাশি সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও করেছেন তিনি। এরই মধ্যে এই সিনেমার বেশির ভাগ দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন তোরসা। এ ছাড়াও সম্প্রতি তিনি শেষ করেছেন সমাজে নারীর প্রতি বৈষম্যের গল্পে আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’এবং সিনেমা ‘নির্জন স্বাক্ষর’। এই সিনেমায় তোরসার বিপরীতে জুটি বেঁধেছেন খায়রুল বাসার। অনেক আগেই সিনেমাটির…

Read More

স্টাফ রিপোর্টার: ‘সংস্কৃতি-বিরোধী আস্ফালন রুখে দিবে কবিতা’ এই শ্লোগান নিয়ে ‘জাতীয় ক‌বিতা উৎসব-২০২৬’ উদযাপ‌নের জন‌্য ব্যাপক প্রস্তুতি চলছে। আয়োজনকে সফল করতে ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএস‌সি) জাতীয় ক‌বিতা প‌রিষ‌দের দফতর আনুষ্ঠা‌নিকভা‌বে উদ্বোধন করা হ‌য়ে‌ছে। জাতীয় ক‌বিতা প‌রিষ‌দের সভাপ‌তি ক‌বি মোহন রায়হান দফত‌রের উদ্বোধন ক‌রেন। এর আগে স্বাগত বক্তব‌্য রা‌খেন জাতীয় ক‌বিতা প‌রিষ‌দের সাধারণ সম্পাদক ও বাংলা‌দেশ শিল্পকলা একা‌ডে‌মির মহাপ‌রিচালক ক‌বি রেজাউদ্দিন স্টা‌লিন। ঢাকাসহ দে‌শি-‌বি‌দে‌শি ক‌বি‌দের ক‌বিতা উৎস‌বে অংশগ্রহণের ল‌ক্ষ্যে নিবন্ধন করার জ‌ন্য এই দফতর‌টি প্রতিদিন বি‌কেল ৩ টা থে‌কে রাত ৮ টা পর্যন্ত খোলা থাক‌বে। নিবন্ধনের জন‌্য এবার ফি নির্ধারণ করা হ‌য়ে‌ছে ২০০ টাকা। আগামী ৪ জানুয়ারি থেকে অনলাইন…

Read More

নিজস্ব প্রতিবেদক: কিছু নিয়ম মেনে এবং পূর্বপ্রস্তুতি নিয়ে ডায়াবেটিসের রোগীরাও রোজা রাখতে পারবেন। রমজান শুরুর কমপক্ষে ২ থেকে ৩ মাস আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে লাইফ স্টাইল রুটিন ঠিক করতে হবে ডায়াবেটিক রোগীদের। রমজান সামনে রেখে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে (এসেডবি) ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ একথা জানায়। পরীবাগের মোতালেব টাওয়ারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসেডবির সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোজা রাখা অবস্থায় রক্ত পরীক্ষা করা যায় এবং প্রয়োজন হলে ইনসুলিন ইনজেকশন নেয়া যেতে পারে। আলিমগণের কাছ…

Read More

তৌফিক অপু: বেলা দুইটায় শহীদ শরিফ ওসমান হাদি’র জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার আগেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ ও রাস্তা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। অশ্রুসিক্ত নয়নে হাদিকে বিদায় জানানোর জন্য দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ। লাল সবুজে মোড়ানো কফিনটি দক্ষিণ প্লাজার মঞ্চে উঠানোর সঙ্গে সঙ্গে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব মাইক হাতে বজ্র কন্ঠে ঘোষণা দেন হাদি’র রক্ত বৃথা যেতে দিব না। জানাজা নামাজের আগে সকলের উদ্দেশ্যে ছোট বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড.ইউনূস। তিনি বলেন “আমরা হাদিকে বিদায় দিতে আসিনি বরং আজীবন আমাদের হৃদয় থেকে যাবে হাদি”। প্রধান উপদেষ্টার বক্তব্যের পরপরই শরিফ ওসমান হাদি’র বড় ভাই আবু বকর সিদ্দিক দুটো…

Read More

তৌফিক অপু :১৬ ডিসেম্বর—বাঙালি জাতির গৌরবের দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ অর্জন করে চূড়ান্ত বিজয়। লাখো শহীদের আত্মত্যাগ, নির্যাতিত মা-বোনের বেদনা আর অসংখ্য মুক্তিযোদ্ধার অদম্য সাহসের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা শুধু একটি ভূখণ্ডের মুক্তি নয়—এটি ছিল শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে মানুষের অপ্রতিরোধ্য জয়ের ঘোষণা। আজ ৫৪ বছর পর দাঁড়িয়ে বিজয় দিবস আমাদের সামনে প্রশ্ন তোলে—আমরা কি সেই বিজয়ের চেতনা যথাযথভাবে ধারণ করতে পেরেছি? বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে উন্নয়নের যেমন অগ্রগতি আছে, তেমনি আছে গভীর কিছু সংকট ও চ্যালেঞ্জ। অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল সংযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিস্তারের মতো অর্জনগুলো আমাদের সামনে আশার আলো দেখায়।…

Read More

নিজস্ব প্রতিবেদক: ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে মানবিকতার আদর্শকে সামনে রেখে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন “মানুষ”। মানবতার এই যাত্রায় অসংখ্য অসহায় ও কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানীর বনানী করাইল বস্তির প্রান্তিক ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন “মানুষ ফাউন্ডেশন”। করাইল বস্তির পুড়ে যাওয়া বিভিন্ন স্থানে আয়োজিত এ কর্মসূচিতে শীতার্ত হতদরিদ্র পরিবারের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দেয়। “মানুষ”-এর উদ্যোক্তা রানা বর্তমান বলেন, শুরু থেকেই মানবতার পাশে দাঁড়িয়ে আর্থিক ও নৈতিক সহযোগিতা দিয়ে আসছেন “মানুষ ফাউন্ডেশন”-এর সভাপতি ও একমাত্র অর্থদাতা সম্মানিত…

Read More