Author: Toufiq Apu

নিজস্ব প্রতিবেদক : আজ রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সকাল সোয়া ১০টার দিকে অতর্কিত হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে জানা যায় সকাল থেকেই ব্যাংকের সামনে জড়ো হতে থাকে কয়েকশো লোক। হঠাৎ করেই তারা ব্যাংকে জোর করে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় প্রবেশ মুখে বাধার সম্মুখীন হলে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহসহ পাঁচ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, সকালে তারা দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন। তারা জামানতবিহীন, অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময়…

Read More

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে শপথ নেয়া বাকি ছিলেন  বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ও ফারুক–ই–আজম। ঢাকার বাইরে থাকায় ওইদিন শপথ নিতে পারেননি তারা। আজ রোববার (১১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে বঙ্গভবনে এদের মধ্যে দুইজন ( বিধান রঞ্জন রায়,সুপ্রদীপ চাকমা) কে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে শপথবাক্য পাঠ করান। এ নিয়ে প্রধান উপদেষ্টাসহ শপথ নিলেন ১৬ উপদেষ্টা। এখন পর্যন্ত শপথ নেননি ফারুক-ই-আজম। এছাড়া এদিন শপথ নিয়েছেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গত ৮ আগস্ট রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ…

Read More

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ মারফত অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্যের নাম প্রকাশ্যে এসেছে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া অন্য ১৬ জন উপদেষ্টা হলেন- ১. ড. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫.তৌহিদ হোসেন ৬. সৈয়দা রিজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ছাত্র প্রতিনিধি) ৯.  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদীপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুকী আযম। জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে শপথ নেওয়ার পর ড.…

Read More

নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে দেশে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরেই তিনি কথা বলেছেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে। প্রথমেই উচ্ছাস প্রকাশ করে তিনি বলেন, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন দিনের সৃষ্টি করল সেটাকে সামনে রেখে আরো মজবুত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যারা এটি সম্ভব করেছে, যে তরুণ সমাজ; তাদের প্রতি আমি আমার সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আজকে আমার পাশে আছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান, সংঘাত-সহিংসতা ও অস্থিতিশীলতা কাটিয়ে দেশকে সঠিক পথে সামনের দিকে এগিয়ে নেয়ার সময় এখন। বিমানবন্দরে তার…

Read More

নিজস্ব প্রতিবেদক : বুধবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সেনাসদরে এক বিফ্রিংয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।’ সেনাপ্রধান আরও বলেন, ‘ড. ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো। ড. মুহাম্মদ ইউনুস ২টা ১০ মিনিটের দিকে দেশে আসবেন। এর পরপর আয়োজন করা কঠিন। এজন্য রাত ৮টার দিকে আয়োজন করতে পারি। মোট ৪০০ জন লোকের আয়োজন থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের আকার কেমন হবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ধারণা আপাতত ১৫ জনের মতো হতে পারে। তারপরও দুই-একজন যোগ হতে পারে। এছাড়া আইন শৃংখলা রক্ষায় তিন বাহিনী সমানতালে কাজ করে যাচ্ছে।…

Read More

মো: রাসেল : ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার সংবাদে সারা দেশে উচ্ছসিত জনতা নেমে আসে রাস্তায়। সকলের মুখে মুখে এক কথা এ যেন নতুন স্বাধীনতা। তবে এ আনন্দ উচ্ছাসের মধ্যেও বেশ কিছু জায়গায় ঘটেছে সহিংসতা। যাত্রাবাড়ি থানার সামনে ঘটে যাওয়া সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় প্রতিবন্ধি রাকিব। অন্যদের মতো উচ্ছাস প্রকাশ করতে সেও নেমে এসেছিল রাস্তায়। হঠাৎ এক গুলি এসে বিদ্ধ হয় রাকিবের পেটে। ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। পরবর্তীতে এক পথচারি তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার পরিবারের লোকজন যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে তখন তাকে মৃত অবস্থায় পায়। হাসপাতার কর্তৃপক্ষ জানায়…

Read More

নিজস্ব প্রতিবেদক : আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এর পক্ষ থেকে মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Read More

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে যে, ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন জুনাইদ আহমেদ পলক। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে আজ (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়েছে। তারা জানান, দিল্লি যাওয়ার জন্য জুনাইদ আহমেদ পলক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন। এসময় বেবিচকের কর্মচারীরা তাকে আটক করেন। পরে বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গতকাল শেখ হাসিনা  ভারতে পালানোর পর থেকেই খোঁজ ছিল না পলকের। তিনি দেশে আছেন না কি বিদেশে পালিয়েছেন তা নিয়ে নানা ছিল গুঞ্জন।

Read More

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশব্যাপী পালিত হবে এ শোক। সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, ‘শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ করা হবে। মসজিদে দোয়া, মন্দির-গির্জা-প্যাগোডায় প্রার্থনা করা হবে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি সেটিই আপনাদের জানিয়েছি।’ কালো ব্যাচ কি শুধু সরকারি চাকরিজীবীরাই ধারণ করবেন, না কি সব মানুষ ধারণ করবে? এ প্রশ্নের…

Read More

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৯ জুলাই) এক মন্তব্যে বলেন, ’ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন। এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না।’ বিক্ষোভের সময় ছাত্রদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের বিষয়ে শুনানিতে রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে এ মন্তব্য আসে।

Read More