Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বারহাট্টায় সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর
    ইকোবিজ

    বারহাট্টায় সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর

    DDP DigitalBy DDP DigitalJanuary 26, 2025Updated:January 26, 2025No Comments1 Min Read

    বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি: সোনালী ব্যাংক পিএলসি’র নেত্রকোণা জেলার বারহাট্টা শাখার কার্যক্রম আজ রোববার থেকে স্থানীয় বারহাট্টাবাজারে শুরু হয়েছে। এর আগে শহরের গোপালপুরবাজার থেকে শাখাটি এই বারহাট্টাবাজারের একটি নতুন ভবনে স্থানান্তর করা হয়।

    নতুন ভবনে কার্যক্রম শুরু উপলক্ষে শাখাটির পক্ষ হতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংক পিএলসি’র নেত্রকোণা অঞ্চলের প্রধান (ভারপ্রাপ্ত) এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মো. নূরুল ইসলাম, নেত্রকোণা শাখার এজিএম মো. আলমগীর, বারহাট্টা শাখার ম্যানেজার দেবাশীষ কুমার দাশ, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আক্কাছ আলী, যুগ্ম-আহ্বায়ক মো. ছানোয়ার হোসেন ঠাকুর, বারহাট্টা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ, বারহাট্টা প্রেসক্লাবের আহ্বায়ক শামছ উদ্দিন আহমেদ বাবুল, হেফাজতে ইসলাম বারহাট্টা শাখার সাধারন সম্পাদক মো: জসিম উদ্দিন, অত্র ব্যাংকের কর্মরত ও সাবেক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সম্মানীয় গ্রাহবগণ উপস্থিত ছিলেন।

    মিলাদ শেষে সংক্ষিপ্ত আলোচনায় এজিএম মো. নূরুল ইসলাম শাখাটি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। শাখার ম্যানেজার দেবাশীষ কুমার দাশ জানান, পর্যাপ্ত জায়গার অভাবে গোপালপুরবাজারে শাখার কার্যক্রম পরিচালনা খুবই কঠিন হয়ে পড়েছিল। ওই বাজারে খোঁজাখুঁজি করে জায়গা না পাওয়ায় শাখাটিকে এখানে স্থানান্তর করা হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    রূপায়ণ তাজ ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ

    September 28, 2026

    টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

    July 26, 2026

    সূচকের ঊর্ধ্বগতিতে ইতিবাচক শুরু দেশের শেয়ারবাজার

    July 13, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version