Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আগুনে পুড়ে শেষ হয়ে গেলো একটি পরিবার
    বাংলাদেশ

    আগুনে পুড়ে শেষ হয়ে গেলো একটি পরিবার

    DDP DigitalBy DDP DigitalApril 7, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি: সবে স্বপ্ন দেখতে শুরু করেছিলো পরিবারটি। আগুনে পুড়ে সবই শেষ হয়ে গেলো। এই দেখে কিছুতেই নিজের কান্না থামাতে পারছে না আমিন মিয়া (২৪)। নির্বাক তার ছোট ভাই বিল্লাল মিয়া (২১)।

    জানা যায়, নেত্রকোণার বারহাট্টা উপজেলার আসমা গ্রামের আমিন মিয়ার বাড়িতে সোমবার (৭ এপ্রিল) সাড়ে ৯টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আমিন মিয়া এই গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। কারো সাথে বিবাদ নাই। খুবই পরিশ্রমী। সকলেই তাদের ভালোবাসে। পরিশ্রমের অর্থে খেয়ে-দেয়ে তারা মোটামোটি সুখীই ছিল। কিছু জিনিস পত্র কিনেছিল। আগুনের কারনে তাদের সবকিছুই শেষ হয়ে গেল।

    আমিন মিয়া বলেন, সকালে দুইভাই খাওয়া-দাওয়া করে কাজে যাই। মা মারা গেছেন আগেই, বাবা ঢাকায় কাজ করেন। স্ত্রী শশুড়ালয়ে। ঘরে তালা মারা ছিল। আশপাশের লোকজনের ফোন পেয়ে বাড়ি এসে দেখি সব শেষ। কারেন্টের আগুণ। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুণ নেভায়। আমাদের জমি-জমা নাই। মা-বাবা মানুষের বাড়ি বাড়ি কাজ করে টাকা জমিয়ে আসমা মৌজায় ৫ শতক জায়গা কিনেছিলেন। পরে আমরা সবাই মিলে একটি টিনের ঘর করি, কিছু জিনিষপত্র কিনি। আমি রাজ মিস্ত্রীর কাজ করি, ছোট ভাই হ্যান্ডট্রলি চালায়। মোটামোটি ভালোই চলতেছিলাম। ঘরসহ ৫ লাখ টাকার জিনিস ছিল। আজ সবকিছু শেষ হয়ে গেল। পরনের কাপড়-চোপর ছাড়া আমাদের আর কোনকিছুই অবশিষ্ট নাই।

    প্রতিবেশী শফিকুল ইসলাম (৩৫) বলেন, ঘর তালা মারা ছিল। আমরা এসে দেখি ঘরের ভিতর দাউ দাউ করে আগুন জলতেছে। পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। দরজা-জানালা ভেঙ্গে ভিতরে গিয়ে পানি ঢালি। এতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও শেষ রক্ষা করতে পারি নাই। ঘরে থাকা ফ্রিজ, বিছানাপত্র, থালা-বাসন, ডেক-ডেকচি যা কিছুছিল সব পুড়ে শেষ হয়ে গেছে। পরিবারটির ভাত খাওয়ার একটি থালাও পর্যন্ত অবশিষ্ট নেই। সবে স্বপ্ন দেখতে শুরু করেছিল পরিবারটি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version