Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সড়ক ও ফুটপাত দখল করে ওয়ার্ড অফিস নির্মাণের নিন্দা জানিয়েছে নিসআ
    বাংলাদেশ

    সড়ক ও ফুটপাত দখল করে ওয়ার্ড অফিস নির্মাণের নিন্দা জানিয়েছে নিসআ

    DDP DigitalBy DDP DigitalOctober 26, 2025No Comments2 Mins Read

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক নর্দা, প্রগতি স্মরণী (ওয়ার্ড নং ১৮, অঞ্চল-০৩) এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে ওয়ার্ড অফিস নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এতে একদিকে যাত্রী ও যানবাহনের গতিপথ সংকুচিত হয়ে অতিরিক্ত যানজট সৃষ্টি হবে, অপরদিকে ফুটপাত দখলের ফলে পথচারীদের নিরাপদ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাদের জীবন ঝুঁকিতে পড়বে।

    নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)’র কেন্দ্রীয় সভাপতি আবদুল্লাহ মেহেদী দীপ্ত এক বিবৃতিতে বলেন, “এই সড়কে বহু রুট ও ওভারলেপ হওয়ায় যানবাহনের গতি ও সংখ্যা অত্যধিক; রাস্তার এতটুকু অংশ দখল করা মানে পুরো এলাকায় অব্যবস্থাপনা ও অতিরিক্ত যানজট আর সমস্যা সৃষ্টি করা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আমরা জনকল্যাণমুখী, নৈতিক ও আইনসম্মত কাজ পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করছি এসব অবৈধ বা অনৈতিক কাজ অবিলম্বে বন্ধ করতে হবে।

    নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তানজিদ সোহরাব এক বিবৃতিতে বলেন, “ভালো রাষ্ট্র পরিচালনা (Good Governance) হলো সেবাহিত ও ন্যায়সঙ্গত কাজের দৃষ্টান্ত সৃষ্টি করা। একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি নিজেই রাস্তা ফুটপাত দখল করে, তাহলে সেটি অন্যদেরও অনুপ্রাণিত করবে ও সমাজে খারাপ Precedent তৈরি করবে। আমরা এ ধরনের কাজ শাসনব্যবস্থার প্রতি বিশ্বাসঘাতকতা মনে করি।

    আমাদের দাবি:
    ১. অবিলম্বে নর্দা, প্রগতি স্মরণী এলাকায় চলমান দখলকৃত রাস্তা ও ফুটপাতে নির্মাণকাজ বন্ধ করতে হবে এবং দখলদারিত্ব প্রত্যাহার করতে হবে।

    ২. ইতোমধ্যেই দখলকৃত রাস্তা ও ফুটপাত দ্রুত সময়ের মধ্যে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে হবে; প্রয়োজন হলে অস্থায়ী বা বিকল্প বন্দোবন্তের মাধ্যমে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

    ৩. সিটি কর্পোরেশন কর্তৃক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    নিসআ সভাপতি আবদুল্লাহ মেহেদী দীপ্ত এবং সাধারণ সম্পাদক তানজিদ সোহরাব আরও বলেন, “রাস্তা ও ফুটপাত জনগণের চলাচলের অধিকার; সিটি কর্পোরেশনের মতো কর্তৃপক্ষ থেকে যদি এ ধরনের গণবিরোধী আচরণ দেখা যায়, আমরা বাধ্য হয়ে গণপ্রতিরোধসহ সকল শান্তিপূর্ণ ও আইনি মাধ্যম ব্যবহার করবো। নাগরিকদের নিরাপত্তা ও চলাচলের অধিকার রক্ষায় আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা পাঠচারণা ও আন্দোলন চালিয়ে যাবো।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version