Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন 
    বাংলাদেশ

    ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন 

    DDP DigitalBy DDP DigitalDecember 11, 2025No Comments1 Min Read

    আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের উদ্যোগে বুধবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে মৎস্য ভবন পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে দেশব্যাপী বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং মানবাধিকার কর্মীরা অংশ নেন।

    কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান- ডা. এম. মোক্তার হোসেন, সংস্থার প্রতিষ্ঠাতা- মোঃ সালাহউদ্দিন, মহাসচিব- হারুন অর রশিদ, ফিরোজ আলম সুমন – জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ আজীবন সদস্য, বিভিন্ন থানা ও জেলা কমিটির নেতা-কর্মীরা। বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা না গেলে উন্নয়ন কখনই টেকসই হবে না।

    নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে হবে এবং সাধারণ মানুষের অভিযোগ প্রদানের পথ সহজ করতে হবে। তারা সব নাগরিককে মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    র‌্যালিটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে সচেতনতা মূলক ব্যানার-ফেস্টুন প্রদর্শন করতে করতে মৎস্য ভবন ঘুরে প্রেসক্লাবের সামনে শেষ হয়। সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version