Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ২৫
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাংলাদেশ সফর থেকেই বিশ্বকাপের দল চূড়ান্ত করবে অস্ট্রেলিয়া
    ক্রীড়াঙ্গন

    বাংলাদেশ সফর থেকেই বিশ্বকাপের দল চূড়ান্ত করবে অস্ট্রেলিয়া

    DDP DigitalBy DDP Digitalজানুয়ারি ১৪, ২০২৪No Comments2 Mins Read

    ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ান ক্রিকেট দল আর বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ যেন ক্রিকেটের সবচেয়ে দুর্লভ ফিক্সচার। শেষবার অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করেছিল ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। এবার আরও একটি বিশ্বকাপের আগে বাংলাদেশে আসতে চায় অস্ট্রেলিয়া। তবে, পার্থক্য সেবার পুরুষ দল এলেও, এবার আসতে চায় নারী দল।

    ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসবে নারী টি-২০ বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই টাইগ্রেসদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে লড়তে চায় অস্ট্রেলিয়ার মেয়েরা।

    ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যতীত এটিই অ্যালিসা হিলি, বেথ মুনিদের প্রথম বাংলাদেশ সফর। আর এই সফরেই বিশ্বকাপের দলটা চূড়ান্ত করে নিতে চায় অস্ট্রেলিয়া। যে কারণে দলে দেখা যেতে পারে বেশ কয়েকজন স্পিনার। বাংলাদেশের কণ্ডিশনে যারা বিশ্বকাপে হতে পারেন তুরুপের তাস।

    সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে ডব্লিউপিএল শেষে ঢাকায় পা রাখবে অ্যালিসা হিলিরা। মূলত সেপ্টেম্বরের বিশ্বকাপে কন্ডিশন এবং স্পিন বিভাগের শক্তিমত্তা পরখ করে নিতেই অজি নারীদের এই সফরের আগ্রহ বলে জানান অজি নারী দলের নির্বাচক শন ফ্লেগার।

    উপমহাদেশে খেলা বলেই কিনা এই সিরিজ থেকেই নিজেদের স্পিন বিভাগের শক্তিমত্তা পুরোপুরি পরখ করতে চায় অস্ট্রেলিয়া। অ্যাশলি গার্ডনার, জর্জিয়া ওয়্যারহ্যাম এবং জনাসেন আগেই অস্ট্রেলিয়া দলে নিয়মিত মুখ।

    সেইসঙ্গে ইনজুরি ফেরত লেফট আর্ম স্পিনার এবং অলরাউন্ডার সোফি মলিনিউয়ের অবস্থাও টাইগ্রেসদের বিপক্ষে সিরিজে যাচাই করতে চায় দলটি। নজরে থাকবে আমান্ডা জেড ওয়েলিংটনও।

    বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার পর বিশ্বকাপের আগে আর কোনো সিরিজ নেই অস্ট্রেলিয়ার। তবে এই ফাকে অতিরিক্ত কিছু ম্যাচ আয়োজনে আশাবাদী ফ্লেগ্লার। এদিকে বাংলাদেশেরও অস্ট্রেলিয়া সিরিজের পর বিশ্বকাপের আগপর্যন্ত কোনো সিরিজ নেই।

     

    ডেইলি ঢাকা প্রেস/আরআর

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ

    মে ২০, ২০২৬

    ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের

    মে ১২, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (বিকাল ৩:১৪)
    • ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু
    • ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version