Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিটিআরসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি
    Lead

    বিটিআরসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি

    DDP DigitalBy DDP DigitalAugust 11, 2024No Comments1 Min Read

    ইন্টারনেট বন্ধের ব্যর্থতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষা না করতে পারার দায় নিয়ে বিটিআরসির চেয়ারম্যান ও নিয়ন্ত্রক কমিশনকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। রোববার (১১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

    এতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ইন্টারনেট বন্ধের দায়ভার সবার আগে বিটিআরসির ওপর বর্তায়। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে নিরবিচ্ছিন্ন সেবা এবং দেশ ও জনগণের স্বার্থ রক্ষার দায়িত্ব ছিল নিয়ন্ত্রক কমিশনের ওপর। কিন্তু তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এছাড়াও গ্রাহকের অব্যবহৃত ইন্টারনেট ডাটা ব্যবহার করার সুযোগ না দেওয়া এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের এক দেশ এক রেট গাইডলাইন বাস্তবায়ন না করতে পারায় তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।

    বিচারের দাবি করে তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে এদেরকে আইনের আওতায় আনা উচিত। সেই সঙ্গে কমিশনে দুর্নীতিবাজদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা উচিত। সাবমেরিন ক্যাবলের ব্যবস্থাপনা পরিচালক ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ করে দিয়ে পুরো জাতিকে জিম্মি করে রেখেছিল। তাই শুধু পদত্যাগ নয় তাকে আইনের আওতায় আনতে হবে।

    তিনি বলেন, ইন্টারনেট ও আইটি ইন্ডাস্ট্রিতে যে দখলবাজি বা অপসংস্কৃতি চলছে তার একটি সঠিক সমাধান দরকার। নিয়মতান্ত্রিক উপায়ে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে পাশাপাশি ইন্ডাস্ট্রি থেকে অপসারণ করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা

    November 28, 2026

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version