Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কাল শুক্রবার চালু হচ্ছে মেট্রোর কাজীপাড়া স্টেশন
    Lead

    কাল শুক্রবার চালু হচ্ছে মেট্রোর কাজীপাড়া স্টেশন

    DDP DigitalBy DDP DigitalSeptember 19, 2024No Comments2 Mins Read

    ছাত্র-জনতার গণআন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন আগামীকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে চালু হচ্ছে। তবে সংস্কার কাজ শেষ না হওয়ায় মিরপুর-১০ স্টেশন বন্ধ থাকবে।

    বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএসটিসিএল) প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে এসব তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

    কনফারেন্সে মোহাম্মদ আবদুর রউফ বলেন, আগামীকাল থেকে কাজীপাড়া স্টেশন চাল হবে৷ নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজীপাড়াও মেট্রোরেল থামবে। উপদেষ্টা ও সচিবের নির্দেশনা আমাদের ডিএমটিসিএল টিম অক্লান্ত পরিশ্রম করে স্থানীয় পর্যায়ে বুদ্ধি খাটিয়ে আমরা কাজীপাড়া স্টেশন চলাচলের উপযোগী করেছি। এটা আমাদের ওপর চাপ ছিল। তারপরও মানুষকে সেবা দিতে আমরা দ্রুত সময়ের মধ্যে এ স্টেশন ঠিক করেছি।

    তবে কাজীপাড়া স্টেশন চালু হলেও আপাতত বন্ধই থাকছে মিরপুর-১০ স্টেশন। এ বিষয়ে তিনি বলেন, অনিবার্য কারণবশত মিরপুর-১০ স্টেশনে আপাতত মেট্রোরেল থামবে না। এটা আমাদের কাজ চলছে। কাজ শেষ করে দ্রুত এ স্টেশন চালু করার আমরা চেষ্টা চালাচ্ছি। ওই স্টেশনে কতটুকু ক্ষতি হয়েছে সেটি নিরূপণে আমাদের টিম কাজ করছে৷ এ টিমের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কতটুকু ক্ষতি হয়েছে। আশা করি এক সপ্তাহের মধ্যে রিপোর্টটি পাবো।

    কাজীপাড়া স্টেশনে সংস্কার করতে এখন পর্যন্ত ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানান ডিএমটিসিএল এর এমডি। তিনি বলেন, অনেক কিছু আমরা আমাদের অন্য স্টেশন থেকে নিয়ে এসেছি। ল্যাব, প্রশিক্ষণ কেন্দ্র ও প্রদর্শনী কেন্দ্র থেকেও বিভিন্ন জিনিস এনে লাগানো হয়েছে৷ পরে সেগুলো এসেসমেন্ট করতে হবে। তখন সেগুলো দাম জানা যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা

    November 28, 2026

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version