Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাংলাদেশে ইউএসএইডের ২৯ মিলিয়ন ডলার পেয়েছে যে সংস্থা
    Lead

    বাংলাদেশে ইউএসএইডের ২৯ মিলিয়ন ডলার পেয়েছে যে সংস্থা

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কFebruary 23, 2025No Comments2 Mins Read

    বাংলাদেশের ‘রাজনীতি শক্তিশালী করতে’ যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এমন এক সংস্থা ২৯ মিলিয়ন ডলার পেয়েছে, যেটার নাম আগে কেউ শোনেনি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন বলে উল্লেখ করেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর সংস্থাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

    শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের এক অধিবেশনে দেওয়া ভাষণে এ মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, ‘সংস্থাটির নাম কি?’, ‘কারা পরিচালনা করছে এই সংস্থা?’

    সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য বিশ্লেষণ করলে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প এই প্রতিষ্ঠানটি বলতে ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’কে বুঝিয়েছেন। এটি মূলত একটি মার্কিন প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশসহ বিশ্বের বহু দেশেই তাদের কার্যক্রম রয়েছে।

    ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর বাংলাদেশ অংশের কর্মকর্তারা হলেন-
    ডানা এল ওল্ডস – চিফ অব পার্টি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল
    আমিনুল এহসান – ডেপুটি চিফ অব পার্টি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল
    ড. আব্দুল আলীম – প্রিন্সিপাল ডিরেক্টর, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল

    ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ওতপ্রোতভাবে বাংলাদেশের ভোটার বিহীন নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি বাড়ানো নিয়ে কাজ করেছে। সংস্থাটির সঙ্গে আওয়ামী লীগের থিঙ্কট্যাংক সিআরআই-এর সহযোগিতামূলক কার্যক্রমের প্রমাণও পাওয়া যায়।

    নির্দিষ্ট করে ডোনাল্ড ট্রাম্প যেই প্রোগ্রামটির কথা উল্লেখ করেছেন ২৯ মিলিয়ন ডলার তহবিল তছনছ বিষয়ে; সেটির নাম- ‘‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ (এসপিএল)।’ সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলেও তারা বিভিন্ন দলের রাজনীতিবিদদের নিয়ে একটি ট্রেনিং কর্মশালা করেন এবং সেখানে পুরস্কার বিতরণ করেন।

    তবে অভিযোগ রয়েছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নির্বাচন নিয়ে কাজ করার পাশাপাশি লিঙ্গ বৈষম্য দূর করতে অর্থাৎ বাংলাদেশে সমকামিতা বিষয়ক অধিকারকে আরো প্রচার এবং প্রসার করতে কাজ করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version