Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে ইবিতে মিছিল
    শিক্ষাঙ্গন

    ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে ইবিতে মিছিল

    DDP DigitalBy DDP DigitalApril 7, 2025No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধিঃ From the river to the sea, Palestine Will be Free স্লোগানকে সামনে রেখে #GlobalStrikeForGaza কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে জমায়েত হয় শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

    মিছিলে শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; ফ্রি ফ্রি প্যালেস্টাইন; দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো; বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে; ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে; বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন মুক্ত করো ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

    সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে। শুধু গাজাবাসী নয়, মূলত বিশ্বমানবতাই আজ দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার শিকার। যেসব বিশ্বনেতারা সব জায়গায় মানবতার ছবক দিয়ে বেড়ায় আজ তারা মুখে কুলুপ এটে বসে আছে। ফিলিস্তিনের বেলায় আর তার মানবতার ছবক আসে না। বিশ্ব মানবতার এ দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনি ভাইবোনদের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো মূল্যে ফিলিস্তিনকে ওই দখলদার ইসরায়েলের হাত থেকে মুক্ত করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version