Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ফ্যাসিস্ট দোসরদের রেখেই ব্যাডমিন্টন ফেডারেশন কমিটির তালিকা প্রকাশ
    ক্রীড়াঙ্গন

    ফ্যাসিস্ট দোসরদের রেখেই ব্যাডমিন্টন ফেডারেশন কমিটির তালিকা প্রকাশ

    Toufiq ApuBy Toufiq Apuএপ্রিল ২৭, ২০২৫No Comments2 Mins Read

    ক্রীড়া প্রতিবেদক: জাতীয় ক্রীড়া পরিষদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে সভাপতি হিসেবে আছেন সালাউদ্দিন আলমগীর, সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন। তবে ১৯ সদস্যর এই কমিটি কত বছরের জন্য করা হয়েছে তা উল্লেখ করা নেই। অভিযোগ আছে এই কমিটির বেশিরভাগ সদস্যই আওয়ামী লীগের সুবিধাবাদী ছিলেন।

    নতুন কমিটি নিয়ে অভিযোগ জানিয়ে সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় ও জাতীয় দলের কোচ কাজী হাসিবুর রহমান শাকিল গণমাধ্যমকে বলেন, ‘নতুন কমিটির সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন ছিলেন স্বৈরাচারের দোসর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নানা রকম সুবিধা নিয়েছে। বিগত ১৫ বছরে ব্যাডমিন্টন জগতে কোন উন্নতির ছোঁয়া লাগেনি, বরং বিভিন্ন খাত দেখিয়ে হয়েছে লুটপাট এবং ক্রমান্বয়ে ধ্বংস হয়েছে ফেডারেশন টি।’

    ব্যাডমিন্টন ফেডারেশন নিয়ে শাকিল আরো বলেন, ‘যেই কমিটিটা বিগত ১৫ বছর ধরে লুটেপুটে খেয়েছে নতুন বাংলাদেশে তারাই আবার নতুন কমিটি গঠন করলো। এভাবে চললে এই ফেডারেশনটা ধ্বংস হয়ে যাবে।’

    নতুন কমিটিতে স্বাক্ষরকারী জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মো. আমিনুল ইসলামকে একাধিক ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেনি।

    এই বিষয়ে জানতে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মো. মাহফুজুল আলম ভূঁইয়াকে একাধিক ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে ফেডারেশনের অনেক কর্তা ব্যক্তি (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন আসলে কমিটি এখনো বৈধ কোন কমিটি নয় এটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বলা যায় ইচ্ছাকৃতভাবে কেউ প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিরিজ জিতল বাংলাদেশ

    এপ্রিল ২৩, ২০২৬

    পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    ফেব্রুয়ারি ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

    জানুয়ারি ২২, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (রাত ২:২১)
    • ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version