Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাংলাদেশের ৪ শিল্পী আমেরিকান কারি এওয়ার্ডের থিম সং এ
    আনন্দলোক

    বাংলাদেশের ৪ শিল্পী আমেরিকান কারি এওয়ার্ডের থিম সং এ

    Toufiq ApuBy Toufiq Apuমে ১৮, ২০২৫No Comments3 Mins Read

    নিজস্ব প্রতিবেদক:প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি এওয়ার্ড ২০২৫। এর আগে ব্রিটিশ কারি এওয়ার্ড মূলত পৃথিবীর রন্ধন শিল্পীদের অন্যতম প্লাটফর্ম হিসেবে বিবেচিত। তবে এই প্রথম বাঙালিদের উদ্যোগে বিশ্বমানের এমন একটি ইভেন্ট হতে যাচ্ছে আমেরিকায়। ইভেন্টের ফাইনাল রাউন্ড ২৪ মে নিউইয়র্কের ‘ট্যারেস অন দ্যা পার্ক ’ নামের একটি প্রসিদ্ধ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
    নিউইয়র্কের প্রখ্যাত শেফ বা রন্ধনশিল্পী মোহাম্মদ খলিলুর রহমানের উদ্যোগে এই আয়োজন। যৌথ আয়োজক হিসেবে রয়েছে আশা গ্রুপ। আন্তর্জাতিক মানের এই ইভেন্টের থিম সং নির্মান করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক। তানভীর তারেক এর সুরে আসিফ ইকবালের কথায় এটিতে কন্ঠ দিলেন পপ তারকা মেহরীন ও তরুন কন্ঠশিল্পী মার্সেল। গানটির সঙ্গীতায়োজন করেছেন মার্সেল। এর বাইরে গানটির কোরাস পর্বে নিউইয়র্কের স্থানীয় ক’জন শিল্পীরা কন্ঠ দেবেন।
    আয়োজন প্রসঙ্গে মোহাম্মদ খলিলুর রহমান বলেন,‘আমেরিকান কারি এওয়ার্ড আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন। গত কয়েকবছর ধরেই এর পরিকল্পনা মাথায় ঘুরপাক খাচ্ছে। রন্ধনশিল্পে আমি বিশ্বের প্রায় সকল সম্মাননায় পেয়েছি। তাই আমি চেয়েছি আমেরিকান কারি এওয়ার্ড হোক নতুন স্বপ্ন উন্মোচনের দ্বার। একারণেই কারি এওয়ার্ডের পরিকল্পনা। তানভীর ভাই একাধিক ইভেন্টের থিম সং নির্মান করে প্রশংসিত হয়েছেন। এই প্রজেক্টের গানটিও দর্শক শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’
    গানটির গীতিকবি আসিফ ইকবাল বলেন,‘আমেরিকান কারি এওয়ার্ড বিষয়টির ব্যপ্তিই বিশাল। আমি তখন একটি সার্জারি শেষ করে হাসপাতালে। তানভীর ফোন করে বললো, ‘আপনাকেই লিখতে হবে। এরকম দাবি করে বসলে এভয়েড করা মুশকিল। পুরো বিষয়টি জেনে লেখা শুরু করলাম। শুভ কামনা জানাচ্ছি পুরো আয়োজনের জন্য।’
    গানটির সুরকার ও এরেঞ্জার তানভীর তারেক বলেন,‘প্রতিটি ইভেন্টেরই একেকটি স্বকীয় বৈশিষ্ট্য থাকে। এর আগে একাধিক মেগাসিরিজ, কর্পোরেট ইভেন্টের থিম ট্র্যাক ও টিভি চ্যানেলের থিমসং নির্মান করেছি। তবে এবারের কাজটি একেবারেই ভিন্ন। রন্ধন শিল্পীদের নিয়ে এই বিশাল আয়োজনের শিরোনাম সঙ্গীত নির্মানের ক্ষেত্রে দেশের বরেণ্য গীতিকবি আসিফ ইকবাল ভাই ও আমি বেশ কিছুদিন টানা আলোচনা করি। আসিফ ভাই তখন চিকিৎসার জন্য হাসপাতালে, সেই অবস্থাতেই তিনি আমার সাথে টানা কয়দিন আলাপ করে গানটি লিখেছেন। আমি সুর দেবার পর মার্সেল এটির কম্পোজিশন ও কন্ঠ দেয়। এবং ফিমেল ভার্সনে থাকেন মেহরীন। গানটি একই সাথে বাংলা ও ইংরেজি ভার্সনে তৈরি। মিউজিক ট্র্যাকটি আন্তর্জাতিক প্লাটফর্মে দেবার তাগিদেই এভাবে তৈরি করা হয়েছে। একটি থিম ট্র্যাক পুরো ইভেন্টের সিগনেচার হিসেবে কাজ করে। সেভাবেই বিষয়টি সাজাবার পরিকল্পনা করেছি।’
    কন্ঠশিল্পী মেহরীন বলেন,‘দীর্ঘদিন পর নতুন কোনো ট্র্যাকে কন্ঠ দিলাম। সেটিও এরকম একটি কাজ। অভিজ্ঞতা খুবই ভালো। তানভীর তারেকের সাথে এর আগেও কাজ হয়েছে। আমি তার সুর সঙ্গীতে এর আগে একটি কালচারাল এওয়ার্ড ইভেন্টের থিম সং এ কন্ঠ দিয়েছিলাম। দীর্ঘ অনেকগুলো বছর পর এবারে ভিন্ন মাত্রার একটি এওয়ার্ড ইভেন্টে গানে কাজ করলাম। আশা রাখি সবার ভালো লাগবে।’
    তরুন কন্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক মার্সেল বলেন,‘তানভীর ভাইয়ের সাথে গত ১ বছর ধরে একাধিক কাজ করেছি। খুবই ভাল অভিজ্ঞতা। আমি চেষ্টা করেছি সর্বোচ্চটুকু দেবার।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

    মে ১৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৪:৩৫)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version