Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের পাশে ইউএনও
    বাংলাদেশ

    সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের পাশে ইউএনও

    DDP DigitalBy DDP DigitalMay 21, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় স্বল্প দশাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজ বুধবার (২১ মে) বিকালে বারহাট্টা সদর ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় নিহত মোফাজ্জল হোসেনের(৪০) বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খানসহ অত্র এলাকাবাসি ও সাংবাদিকবৃন্দ।

     উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেখে কান্নায় ভেঙে পরে নিহতের পরিবার।তিনি অসহায় ভুক্তভোগী পরিবারের পাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

    নিহত সিএনজি চালকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহতের সন্তানকে কোলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান বলেন ‘আমি নিহত সিএনজি চালক মোফাজ্জল হোসেনের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়ি এসেছি জেলা প্রশাসকের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা করার জন্য। আরো যতটুকু সম্ভব আমি প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এসময় বাবাকে হারানো সন্তানদের আহাজারি বিশেষ করে নিহতের শিশু সন্তানের করুণ মুখ আমার হৃদয়কে ভারাক্রান্ত করেছে। সড়কে যাতে আর কারো প্রাণহানি না হয় সেজন্য চালকদের সতর্ক হওয়ার আহ্বান জানাই।’

    গত ১৯মে দিবাগত রাত ১০ঃ২০ এর দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক সড়কের স্বল্প দশাল এলাকায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সিএনজি চালক মোফাজ্জল হোসেন।এসময় বারহাট্টা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত গুরুতরআহত মোফাজ্জলকে উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় আরো ছয়জন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version