Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বারহাট্টা উপজেলায় পাট চাষী প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত 
    বাংলাদেশ

    বারহাট্টা উপজেলায় পাট চাষী প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত 

    DDP DigitalBy DDP DigitalJune 2, 2025No Comments1 Min Read

    বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ “পাট শিল্পের অবদান,স্মার্ট বাংলাদেশ বিনির্মান” স্লোগানে নেত্রকোনার বারহাট্টা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    এসময় প্রশিক্ষণটি মনিটরিং এর জন্য অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব (পরিকল্পনা -১) সাইফুল ইসলাম আজাদ।

    “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের” আওতায় সোমবার (২ জুন) উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন  করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান।

    জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেনের সঞ্চালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার টুম্পা দত্ত,উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজান সহ বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষী ও উপজেলা পাট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    পাট প্রশিক্ষণ উদ্বোধনী বক্তব্যে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সোনালী আঁশ নামে খ্যাত পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। প্রণোদনা হিসাবে সার ও বীজ প্রাপ্ত নির্বাচিত পাট চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট চাষ ও পাট বীজ উৎপাদন, কর্তন, জাগ দেওয়া, আাশ ছাড়ানো, বীজ সংরক্ষণ বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসময় কৃষকদের বেশি বেশি পাট চাষ করার আহ্বান জানান তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version