Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বারহাট্টায় বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় ২ কোটি টাকার  ভারতীয় শাড়ি  জব্দ
    বাংলাদেশ

    বারহাট্টায় বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় ২ কোটি টাকার  ভারতীয় শাড়ি  জব্দ

    Toufiq ApuBy Toufiq ApuJune 5, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় আনুমানিক ২ কোটি টাকার ভারতীয় শাড়িসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।৫ জুন বৃহস্পতিবার উপজেলার আসমা ইউনিয়নের  কৈলাটি মাদ্রাসার সামনে থেকে এই বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ির জব্দের ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন বারহাট্ট থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান। 

    এর আগে নৈহাটি দিয়ে ভারতীয় শাড়ির অবৈধ চোরাচালান যাচ্ছে এমন বিষয় নিয়ে তৎফর ছিল উপজেলা বিএনপির নেতাকর্মীরা।আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমানের নেতৃত্ব  বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সাহেবের বড় ছেলে মিজানুর রহমান সেলিম ও আলামিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজরুল ইসলাম সাজু, যুবদলের রঞ্জু,শাহিন ও সেচ্ছাসেবক দলের চন্দন সহ বেশ কয়েকজন নেতাকর্মীর প্রত্যাক্ষ প্রচেষ্টায় এই চালানটি জব্দ হয়।

    বারহাট্টা থানা পুলিশ সূত্রে জানা যায়, নৈহাটি বাজার থেকে অবৈধ  ভারতীয় শাড়ি ভর্তি একটি ট্রাক বারহাট্টার দিকে আসছে এমন  গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের টহল টিম তথ্যটির সততা যাচাই করে সততা পায়।কিন্তুু রাতেই অভিযান ও জব্দ কার্যক্রম হয়নি।আজ বৃহস্পতিবার সকালে কৈলাটি মাদ্রাসার সামনে থেকে শাড়ি ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

    বারহাট্টা উপজেলার আসমা গ্রামের সেলিম মিয়া বলেন ভারতীয় অবৈধ শাড়ি ও ট্রাকটি জব্দ করার সময় বিএনপি নেতা কর্মীর সাথে আমরা কয়েকজন গ্রামবাসী ছিলাম। ড্রাইভার কৌশলে পালিয়ে যায়। যতটুকু জানতে পেরেছি এই ঘটনার সাথে বারহাট্টার অনেকেই জড়িত আছে।

    অবৈধ ভারতীয় শাড়ি ও ট্রাক আটকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জানান চিরাম ইউনিয়নের সাবেক মেম্বার কামাল ও তার ছেলে মুরাদ সরাসরি এই চোরাচালানের সাথে জড়িত।এই চোরাচালানটি ধরতে আমরা সন্ধ্যা থেকে রাস্তার মোড়ে মোড়ে পাহারা বসাই।অবশেষে কৈলাটি মাদ্রাসার সামনে এসে আটক করতে সম্ভব হই।এসময় ট্রাকটির চালক কৌশলে পস্রাব করার কথা বলে পালিয়ে যায়।

    উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল জানান অবৈধ  ভারতীয় শাড়ি সহ একটি ট্রাক আটক হয়েছে।এই চোরাচালানের সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

    উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ বলেন রাতেই আমার কাছে সংবাদ এলে আমি বারহাটা থানার অফিসার্স ইনচার্জকে বারবার ফোন দেই। এক পর্যায়ে ফোন রিসিভ করলে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার জন্য অনুরোধ করি। ঘটনাস্থল থেকে আমার সাথে ওসির সাথে ফোনে কথা হয়। শাড়িসহ ট্রাকটিকে জব্দ করার জন্য বলি। এমনকি আমি তার পাশে আছি বলে তাকে আশ্বস্ত করি। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

    বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান জানান নৈহাটি থেকে আসা অবৈধ ভারতীয় শাড়ির একটি চালক জব্দ করা হয়েছে।চোরাচালানটির সাথে অনেকের জড়িত থাকার তথ্য আসতেছে।তবে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।জব্দকৃত শাড়ির জব্দ তালিকা চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version