Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গাজার উদ্দেশ্যে ত্রানবাহী জাহাজ আটকে দিল ইসরাইল
    Lead

    গাজার উদ্দেশ্যে ত্রানবাহী জাহাজ আটকে দিল ইসরাইল

    Toufiq ApuBy Toufiq ApuJune 9, 2025No Comments1 Min Read

    ডিডিপি ডেস্ক : ইসরাইলে আগ্রাসনে চরম খাদ্য সংকটে পড়েছে ফিলিস্তিনের গাজাবাসী। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য ফিলিস্তিনিপন্থি আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) খাদ্য ও ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনকে আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। সেই সঙ্গে জাহাজের ১২ জন ক্রুদের সবাইকে গ্রেপ্তার করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে।

    গাজাগামী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে ইসরায়েল। এখন এর ক্রুদের ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

    যখন জাহাজটিকে থামানো হয় তখন এটি গাজা উপকূল থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিলোমিটার) দূরে ছিল। এতে গাজার মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা ছিল, যারা ইসরায়েলের অবরোধের কারণে চরম দুর্ভিক্ষের মুখে পড়েছে।

    গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজার ওপর সম্পূর্ণ অবরোধ জারি করে, যা আন্তর্জাতিক চাপের মুখে কিছুটা শিথিল হলেও এখনো ব্যাপকভাবে কার্যকর রয়েছে। চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    ‘ম্যাডলিন’ গত ১ জুন ইতালির সিসিলি থেকে যাত্রা শুরু করে। এর ঠিক এক মাস আগে গাজাগামী আরেকটি ত্রাণবাহী জাহাজ ইসরায়েলি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version