Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পাথরঘাটায় কোস্ট গার্ডের উপর দুষ্কৃতকারীদের হামলা
    বাংলাদেশ

    পাথরঘাটায় কোস্ট গার্ডের উপর দুষ্কৃতকারীদের হামলা

    Toufiq ApuBy Toufiq ApuJune 18, 2025No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক- বরগুনার পাথরঘাটায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দকে কেন্দ্র করে কোস্ট গার্ডের স্থাপনা ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে। অভিযান চলাকালে কোস্ট গার্ডের সদস্যদের উপর হামলা চালিয়ে স্থানীয় দুষ্কৃতিকারীরা তাদের অবরুদ্ধের চেষ্টা করে।

    কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গত১৭ জুন কোস্টগার্ডের পাথরঘাটা ইউনিট একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয় এবং ২০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। পাশাপাশি ২৪ জনকে আটক করা হয়। আটককৃতরা অবৈধ ট্রলিং বোট ব্যবহার করে মাছ ধরছিলেন। পরে উদ্ধার করা মাছ গরিব ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

    জানা গেছে, এই অভিযানের পর গভীর রাতে আনুমানিক ৩০০ জন দুষ্কৃতিকারী কোস্টগার্ডের স্থাপনায় হামলা চালায়। তারা কোস্ট গার্ড সদস্যদের উপর অতর্কিত হামলা করে, একই সঙ্গে ১টি পিকআপ এবং ১টি মোটরসাইকেল ভাংচুর করে। এছাড়াও, টহলের জন্য ব্যবহৃত একটি কাঠের বোট নদীতে ডুবিয়ে দেয়।

    পরবর্তীতে, কোস্টগার্ড, নৌবাহিনী এবং পুলিশের যৌথ সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

    কোস্টগার্ড কর্মকর্তারা জানান, আটককৃত জেলেরা দীর্ঘদিন ধরে অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে মাছের পোনা ধ্বংস করে আসছিলেন, যা সামুদ্রিক মৎস্যসম্পদকে মারাত্মক ক্ষতির সম্মুখীন করছে।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল প্রদান করে আসছে। ভবিষ্যতেও মাছের সম্পদ রক্ষায় এরূপ অভিযান অব্যাহত রাখা হবে।

    তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে না শুধু বরগুনায় নয় বরং গোটা দেশের সামুদ্রিক সম্পদ হুমকির মুখে পড়বে, যা দেশের অর্থনীতির জন্যও বিপজ্জনক।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version