Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত এক
    বাংলাদেশ

    তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত এক

    DDP DigitalBy DDP DigitalJuly 14, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আহাদুল মিয়া (২৬) নামে এক ব্যাক্তি নিহতের খবর পাওয়া গেছে।রবিবার ১৩ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার সময় উপজেলার বাউসি ইউনিয়নের শাসনউড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহাদুল শাসনউড়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার পুত্র।

    স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে আহাদুল তার বউ আলপনার সাথে ঝগড়া করে।পূর্বেও তারা স্বামী স্ত্রী ঝগড়া করে।বিষয়টি নিয়ে দরবারও করে গ্রামের মাতাব্বররা।রবিবারে ঝগড়ার একপর্যায়ে আহাদুল তার বউ আলপনাকে মারধর করে।তখন আলপনা স্বামীর হাত থেকে বাঁচতে পাশ্ববর্তী মনহর আলীর বাড়িতে আশ্রয় নেয়।তখন আহাদুল তার বউকে নিজের বাড়িতে ফিরিয়ে আনতে যায়।তখন মনহর আলী ও তার চার ছেলে আলমগীর, অনিক, নির্ঝর,বাবু মিলে আহাদুল মারধর করে।তখন আহাদুলও তাদের বকাঝকা করে।পরবর্তীতে সন্ধ্যায় আহাদুল বাড়ির পাশে বসে থাকা অবস্থায় আলমগীর ও তার ভাইয়েরা মিলে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে।ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত আহাদুল প্রাণ বাঁচাতে দৌড় দেয়।তখন আহাদুলের ছোট্ট ভাই আওলাদ ভাইকে বাঁচাতে এগিয়ে আসলে আসামিরা আহাদুলেও কুপিয়ে জখম করে।পরে এলাকাবাসী এসে আহাদুল ও আওলাদকে উদ্বার করলে আহাদুলকে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়।গুরুতর আহত আওলাদকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

     নিহতের বোন অনুপা জানান আমার ভাইডা কত সহজ সরল ছিল।আমার ভাইডারে এভাবে মেরে ফেলল।আমার ভাইডা জীবন বাঁচাতে দৌঁড় দিয়াও বাঁচতে পারল না।আমার ছোডো বাইডারেও মাইরালছিল।আমি আমার ভাইয়ের হত্যা বিচার চাই এবং ছোডো ভাইয়ের উপর হামলার বিচার চাই।

    এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইন চার্জ কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান জানান, নিহত আহাদুলের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।আহাদুলের সাথে আসামিদের জমি সংক্রান্ত ঝামেলা ছিল।জমির দ্বন্দ্ব থেকেই তিনজন আসামি ঢাকা থেকে বাড়িতে এসে এই হত্যাকান্ড ঘটায়।এই বিষয়ে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।এবিষয়ে আইনি পক্রিয়া চলমান রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version