Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অনিয়মে সহযোগিতার অভিযোগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে শোকজ
    বাংলাদেশ

    অনিয়মে সহযোগিতার অভিযোগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে শোকজ

    DDP DigitalBy DDP DigitalJuly 15, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা খাদ্য গুদামে মজুদে গড়মিল থাকায় ঘটনায় অনিয়মে সহযোগিতা ও দায়িত্ব অবহেলার অভিযোগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দেলোয়ার হোসেনকে শোকজ করা হয়েছে।

    ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (আরসি ফুড) মো. আশরাফুল আলম গত ১০ জুলাই তাকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠি দিয়েছেন।

    এতে দায়িত্বে অবহেলা ও অনিয়মে সহযোগিতার কারণে কেন তার বিরুদ্ধে “সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮” অনুযায়ী প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে না, তার সন্তোষজনক জবাব ১৫ জুলাইয়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয় কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।

    এদিকে খালি বস্তা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে উপজেলার সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হুমায়ুন কবিরকে গত ১০ জুলাই প্রত্যাহার (স্ট্যান্ড রিলিজ) করা হয়।

    আজ মঙ্গলবার নেত্রকোনা জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ডিডি ফুড) মো. মোয়েতাছেমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    প্রশাসন সূত্রে জানা গেছে, বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে গত ৩০ জুন বারহাট্টা সদর খাদ্য গুদাম পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান। পরিদর্শনকালে গুদামে নির্দিষ্ট পরিমাণের চেয়ে ৯. ৪৪০ মেট্রিক টন ধান অতিরিক্ত পান তিনি। এছাড়া ৪ হাজার ৪৬৭ পিস খালি বস্তার ঘাটতি পাওয়া যায়। সেই অনুযায়ী খাদ্য বিভাগে পরিদর্শন রিপোর্ট পাঠান ইউএনও। এমন গড়মিলের রিপোর্ট পেয়ে নড়েচড়ে বসে খাদ্য বিভাগ। পরে ১০ জুলাই গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরকে স্ট্যান্ড রিলিজ করা হয়। আর দায়িত্ব অবহেলা ও অনিয়মে সহযোগিতার অভিযোগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. দেলোয়ার হোসেনের কাছে ব্যাখ্যা তলব করে খাদ্য বিভাগ।

    ব্যাখ্যা তলবের চিঠি ও খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত জুন মাসে কয়েকটি সাপ্তাহিক রিপোর্টে গুদামের মজুদের বিষয়ে ভুল তথ্য জেলা কার্যালয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির। পরে জেলা কার্যালয় কর্তৃক বাস্তব প্রতিবেদনে এর কোন মিল পাওয়া যায়নি। কিন্তু গুদামের মজুদসহ সার্বক্ষণিক মনিটরিং ও এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে ১৫ দিন পরপর মাসে দুটি রিপোর্ট পাঠানোর দায়িত্ব উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের। নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসেবে এলএসডি’র সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের বাধ্যবাধকতা থাকলেও তা সঠিকভাবে পালন না করে উল্টো অনিয়মে সহযোগিতা করেন দেলোয়ার হোসেন। ফলে দায়িত্বে অবহেলা ও অনিয়মের কারণে তার কাছে ব্যাখ্যা তলব করেছে খাদ্য বিভাগ।

    বারহাট্টা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. দেলোয়ার হোসেন জানান, গত ১৫ জুনে যে রিপোর্ট পাঠিয়েছি, সেই পর্যন্ত গুদামে মজুদ ঠিক ছিলো। গড়মিল পরে হয়েছে। এর দায় আমার নয়। ৩০ জুন ইউএনও পরিদর্শন করে গড়মিল পেয়েছেন। ওই সময় আমি সহযোগিতায় ছিলাম মাত্র। যথাযথ সময়ে আজই শোকজের জবাব পাঠিয়েছি।

    এবিষয়ে নেত্রকোনা জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান বলেন, দায়িত্ব অবহেলা ও অনিয়মে সহযোগিতার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। জবাব পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version