Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বারহাট্টায় বিএনপি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
    বাংলাদেশ

    বারহাট্টায় বিএনপি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    DDP DigitalBy DDP DigitalJuly 16, 2025No Comments1 Min Read

    বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটুক্তির প্রতিবাদে নেত্রকোনার বারহাট্টায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বারহাট্টা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    সকাল থেকে এ বিক্ষোভ মিছিলটি সফল করার জন্যে উপজেলা প্রত্যন্ত অঞ্চল থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের লোকজন দলে দলে মিছিলের মাধ্যমে দলীয় কার্যালয় বারহাট্টা মডেল মোড়ে এসে জমায়েত হন। পরে ‘ষড়যন্ত্র হয়নি শেষ – সজাক থাকো বাংলাদেশ’ এমন শ্লোগানে বারহাট্টা মডেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বারহাট্টা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর বাজারে এসে শেষ হয়।

    উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মোস্তাক আহমেদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আলহাজ¦ আশিক আহমেদ কমলের সঞ্চালনায় গোপালপুর বাজারে আলোচনা সভায় বক্তরা বলেন, তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এবং বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে কটুক্তি কোন ভাবেই মেনে নেওয়া হবে না।

    দেশের সুন্দর পরিবেশকে অশান্ত না করে, গণতন্ত্রের ধারা বজায় রেখে দেশকে সামনে দিকে এগিয়ে নিতে কটুক্তিকারীদের আহবান জানানো হয়। যারা বিএনপি’র নামে এই ষড়যন্ত্র করছেন তাদের পরিনাম ভালো হবেনা মর্মেও সতর্ক করে দেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version