Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নেত্রকোনায় কোরআন অবমাননায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
    বাংলাদেশ

    নেত্রকোনায় কোরআন অবমাননায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

    DDP DigitalBy DDP DigitalJuly 17, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় কোরআন শরীফ অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি আবু বক্করকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

    গতকাল বুধবার বিকালে বারহাট্টা শহরের গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    কোরআন অবমাননার পর আবু বক্করকে পাগল হিসেবে দাবি করে স্থানীয় কয়েকজন।

    তবে পুলিশের দাবি- আবু বক্কর পাগল নয়। তিনি নিজের নাম পরিচয় বলতে পারেন এবং সুস্থ্য স্বাভাবিক মানুষ। ঘটনার পর স্থানীয় কয়েকজন তাকে পাগলের ভান করতে বলেছিল বলে জানিয়েছেন আবু বক্কর।

    বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। আবু বক্কর সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা শহরের মৃত লালুমুন্সির ছেলে। তিনি ভিক্ষা করে জীবিকা চালাতেন বলে জানা গেছে।

    এরআগে গত রোববার এ ঘটনায় নাজমা আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বারহাট্টা উপজেলার চন্দ্রপুর পালপাড়া এলাকার বাসিন্দা আবুল কাশেমের স্ত্রী।

    এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গত রোববার থেকে উপজেলায় লাগাতার বিক্ষোভ মিছিল করছে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ।

    এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সিংধা ইউনিয়নের চন্দ্রপুর বাজার এলাকায় আবু বক্কর নামে ওই ব্যক্তি অবস্থান করছিলেন। শনিবার সন্ধ্যায় তিনি কোরআন শরীফ চাইলে জয়কৃষ্ণনগর গ্রামের মাছ ব্যবসায়ী হাবিবুর রহমান চন্দ্রপুর বাজারের মসজিদ থেকে একটি কোরআন শরীফ এনে তাঁর হাতে দেন। তখন আবু বক্কর কোরআন শরীফের ওপর নাচানাচি করে অবমাননার মতো জঘন্য ঘটনা ঘটান। এ সময় সেখানে নাজমা আক্তার, নাজমার মা বেগম ও হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

    ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় ধর্মপ্রাণ ব্যক্তিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয় মুসুল্লিরা গত রোববার সন্ধ্যায় চন্দ্রপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ওই পাগলবেশী কোরআন অবমাননাকারী এবং ঘটনাস্থলে উপস্থিত থেকেও প্রতিবাদ না করায় নাজমা আক্তার, তাঁর মা বেগম ও হাবিবুর রহমানের বিচার দাবি করেন। ঘটনায় ওই দিন রাত ১২টায় জীবনপুর গ্রামের তরিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ রাতেই নাজমাকে গ্রেপ্তার করে। তবে অন্যরা পালিয়ে যান।

    বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, এ ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত আবু বক্করসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাবিবুর ও বেগম পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

    তিনি আরও বলেন, আবু বক্কর পাগল নয়। তিনি ভিক্ষা করে জীবিকা চালাতেন। ঘটনার পর দায় এড়াতে কারো প্ররোচনায় পাগলের অভিনয় করছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version