Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবি বায়োটেক ক্লাবের উদ্যোগে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    শিক্ষাঙ্গন

    জাবি বায়োটেক ক্লাবের উদ্যোগে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    DDP DigitalBy DDP DigitalJuly 19, 2025No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বায়োটেক ক্লাবের আয়োজনে দিনব্যাপি উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।

    শনিবার (১৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।

    সেমিনারের প্রথম সেশনে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য একটি শক্তিশালী আবেদনপত্র প্রস্তুতের জন্য যা যা উপাদান প্রয়োজন সেগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের ৪৭ তম আবর্তনের শিক্ষার্থী মেহেদী হাসান তুষার।

    সেমিনারের দ্বিতীয় সেশনে ইউরোপের ইরাসমাস মুনডুস যৌথ মাস্টার্স প্রোগ্রাম নিয়ে প্রয়োজনীয় উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের ৪৮ তম আবর্তনের শিক্ষার্থী তানজীম আহমেদ এবং আবু রাহাদ।

    এর আগে বায়োটেক ক্লাবের কনফারেন্স সেক্রেটারি মো: জাহিদ বিন আবেদীন রুহান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলিফ মীরধা। তিনি বলেন, ’দেশের জীববিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের দক্ষতা অর্জন এবং জীবপ্রযুক্তি এর প্রতি মানুষের সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে বায়োটেক ক্লাব কাজ করে আসছে।আশা করি এই সেমিনারের মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যাত্রা আরও সহজ হবে।’

    এ সময় ক্লাবের মেন্টর ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাষক সিয়াম আহমেদ বলেন, ’যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চায় তাদের জন্য এ ধরনের প্রোগ্রাম অত্যন্ত ফলপ্রসূ। বায়োটেক ক্লাবের এমন উদ্যোগ সত্যিই প্রসংশনীয় এবং ধারা বজায় থাকবে বলে আশা ব্যক্ত করি।’

    এ সময় ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো: শাহেদুর রহমান বলেন, ’উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি এবং সামাজিক দক্ষতা অর্জনের মাধ্যমে দেশে এসে দেশের উন্নয়ন এবং বায়োটেকনোলজি এর বিস্তারে ভূমিকা রাখতে হবে।’

    সেমিনার পরবর্তীতে ক্লাবের সভাপতি রিফাত আহমেদ শাকিল সেশন স্পিকারদের ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন। তিনি বলেন,’বায়োটেক ক্লাব দেশে বায়োটেকনোলজির জ্ঞান প্রসারে এবং দেশের ভবিষ্যতের জীববিজ্ঞানী, বায়োটেক উদ্যোক্তা তৈরি এ ভূমিকা অব্যাহত রাখবে।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version