Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবির জীববৈচিত্র্য ধ্বংসের শঙ্কায় উপাচার্যকে বেলার চিঠি
    শিক্ষাঙ্গন

    জাবির জীববৈচিত্র্য ধ্বংসের শঙ্কায় উপাচার্যকে বেলার চিঠি

    DDP DigitalBy DDP DigitalJuly 21, 2025No Comments2 Mins Read

    জবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেকের জীববৈচিত্র্য ধ্বংসের শঙ্কায় বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। জীববৈচিত্র্য রক্ষায় চায়না দুয়ারি জাল নিষিদ্ধকরণের কথা জানিয়েছে জোরালোভাবে।

    রবিবার (২০ জুলাই) বেলার প্রধান নির্বাহী তাসলিমা ইসলাম স্বাক্ষরিত চিঠিটি উপাচার্য বরাবর পাঠানো হয়।

    চিঠিতে বলা হয়,  সম্প্রতি দেশের জাতীয় দৈনিকে প্রকাশিত “জীববৈচিত্র্য মরণফাঁদে জড়িয়ে” শীর্ষক সংবাদ বেলার দৃষ্টিগোচর হয় এবং উদ্বেগের সৃষ্টি করে। প্রকাশিত সংবাদ অনুযায়ী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ও আশেপাশে বিদ্যমান জলাধারগুলোতে চায়না দুয়ারি নামক নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে। মূলত সিন্ধুরিয়া, মিরেরটেক, ডেইরি ফার্ম, বিশমাইল লেক ও আশেপাশের অন্যান্য জলাধারসমূহে এসব জালের ব্যবহার অধিক পরিলক্ষিত হচ্ছে। অতি সূক্ষ্ম ফাঁসের এ জালে আটকে জলজ জীববৈচিত্র্য ধ্বংসপ্রপ্ত হচ্ছে।

    চিঠিতে আরো লিখা হয়, এ জালে প্রতিনিয়ত সাপ, ব্যাঙ, পোনা মাছসহ নানা ধরনের জলজ প্রাণী ও কীটপতঙ্গ আটকে যাচ্ছে এবং জাল থেকে বের হওয়ার চেষ্টা করলে শরীর ছিঁড়ে ধীরে ধীরে যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটছে। শুধু তাই নয়, খাদ্যের জন্য মাছের উপর নির্ভরশীল দেশীয় ও পরিজায়ী পাখি বিশেষ করে মাছরাঙা ও বক আটকে যাচ্ছে এসব জালে। ফলশ্রুতিতে জলজ জীববৈচিত্র্যের খাদ্য শৃঙ্খল ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে বাস্তুতন্ত্র।

    সংবাদ পত্রের বরাতে চিঠিতে বলা হয়,  প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকা লেকসমূহ ইজারা প্রদান করা হয়েছে এবং ইজারাগ্রহীতাগণ এসব জাল ব্যববহার করছে। ইজারা বর্হিভূত জলাধারগুলোতে খোদ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী-কর্মকর্তাগণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করছে মর্মেও সংবাদে উল্লেখ রয়েছে।

    চিঠিতে জানানো হয়, দেশে প্রচলিত আইন অনুযায়ী ৪.৫ সেন্টিমিটারের চেয়ে ছোট ফাঁসবিশিষ্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয়।

    কার্যকরী প্রদক্ষেপের ব্যাপারে চিঠিতে বলা হয়, উপরোক্ত অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর পক্ষ থেকে নিম্নস্বাক্ষরকারী অত্র পত্রের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ও এর আশেপাশে বিদ্যমান জলাধারসমূহের জলজ জীববৈচিত্র্য রক্ষায় ও এদের বাস্তুতন্ত্র ও খাদ্য শৃঙ্খল টিকিয়ে রাখতে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার অনতিবিলম্বে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছে। একইসাথে নিষিদ্ধ জাল ব্যবহারের সাথে জড়িত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version