Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে রাশিয়ায়
    বিশ্বজুড়ে

    ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে রাশিয়ায়

    DDP DigitalBy DDP DigitalJuly 30, 2025No Comments2 Mins Read

    আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামি আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পর বুধবার ভোরে উত্তর কুরিল দ্বীপপুঞ্জে সুনামির ঢেউ আঘাত হেনেছে। এর ফলে রাশিয়ার উপকূলীয় শহর সেভেরো-কুরিলস্ক থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে আঞ্চলিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর আরটি।

    সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পরেই সেভেরো-কুরিলস্কের উপকূলে সুনামির প্রথম ঢেউ আঘাত হানে।

    ওই শহরের জনসংখ্যা প্রায় আড়াই হাজার। স্থানীয় কর্তৃপক্ষ লোকজনকে উপকূল থেকে দূরে উঁচু এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

    লিমারেঙ্কো বলেন, সুনামির হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত উঁচু ভূমিতে বাসিন্দারা নিরাপদে থাকবেন। জরুরি পরিষেবা প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় স্বাভাবিক জীবন পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    স্থানীয় গণমাধ্যম এবং কর্মকর্তাদের শেয়ার করা ফুটেজে দেখা গেছে, উপকূলের কিছু অংশে পানি পৌঁছে যাচ্ছে এবং সুনামির সাইরেন বেজে উঠার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা নিরাপদে সরে গেছেন।

    তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে সেভেরো-কুরিলস্কের আলাইদ প্ল্যান্টের মাছ প্রক্রিয়াকরণ প্ল্যান্টটি ডুবে গেছে। সেখানকার সব কর্মীকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।

    রাশিয়ান জিওফিজিক্যাল সার্ভিস সেভেরো-কুরিলস্কের প্লাবিত উপকূলীয় অঞ্চলের ড্রোন ফুটেজ অনলাইনে শেয়ার করেছে। ইউঝনো-সাখালিনস্ক সিসমিক স্টেশনের প্রধান এলেনা সেমেনোভা আরআইএ নভোস্তিকে জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপে ভূমিকম্পের পর কুরিল দ্বীপপুঞ্জ জুড়ে সুনামির হুমকি ঘোষণা করা হয়েছে।

    এদিকে রাশিয়ায় ভূমিকম্প আঘাত হানার পর বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ৮ দশমিক ৭ মাত্রা বলা হলেও পরবর্তিতে জানানো হয় যে, ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

    রাশিয়ায় ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির ঝুঁকি তৈরি করেছে। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই লেবেদেভও জানিয়েছেন যে, ওই ভূমিকম্পের ফলে কামচাটকা উপকূলে তিন থেকে চার মিটার উচ্চতার সুনামি সৃষ্টি হয়েছে।

    রাশিয়াসহ জাপানের হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত উপকূলীয় অঞ্চলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পুরো অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে আলাস্কার দূরবর্তী আলেউটিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশে, প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপ এবং হাওয়াই দ্বীপপুঞ্জেও সুনামি সতর্কতা জারি আছে।

    এছাড়া ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পন সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে। ইন্দোনেশিয়ায়ও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বড় ধরনের সুনামির আশঙ্কা না থাকলেও বাসিন্দাদের উপকূল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    আন্তালিয়ায় কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ান সঙ্গে বৈঠকের সম্ভাবনা

    November 10, 2026

    রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    October 11, 2026

    মস্তিষ্কের অনুভূতি ও গতি-প্রকৃতির গবেষণায় চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version