Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জয়রথ থামল বাংলাদেশের
    ক্রীড়াঙ্গন

    জয়রথ থামল বাংলাদেশের

    DDP DigitalBy DDP Digitalজুলাই ৩১, ২০২৫No Comments2 Mins Read

    লিগ পর্বে দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম দেখায় জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। তবে দ্বিতীয় ম্যাচেই প্রতিশোধ নিলো দক্ষিণ আফ্রিকার যুবারা। প্রোটিয়াদের কাছে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ।

    বাংলাদেশের দেওয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৬.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। লিগ পর্বের চার ম্যাচে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছয় পয়েন্ট। অন্যদিকে তিন ম্যাচে বাংলাদেশ চার পয়েন্ট পেয়েছে।

    রান তাড়ায় ১৪ রানের প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দল। বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন আল ফাহাদ। দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকা। দেবাশিস দেবার বলে মোহাম্মদ বুলবুলিয়া ৩৯ রান করে আউট হলে ভাঙে এ জুটি। তৃতীয় উইকেটে আরো বড় জুটি পায় দক্ষিণ আফ্রিকা। ৭২ রানের জুটি গড়েন আরমান মানাক ও জেসন রোয়েলস।

    একপ্রান্তে টিকে থেকে ফিফটি করেন আরমান। তাকে শিকার করে অবশেষে এই জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন। বোলিংয়ে ফিরেই রোয়েলসকে আউট করেন ফাহাদ। ৪১ রান করেন প্রোটিয়া অধিনায়ক। পরের ওভারেই আরেকটি উইকেট নেন ফাহাদ। তবে এর কিছু পরই জয়ের বন্দরে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। শেষ বেলায় নিয়মিত বিরতিতে উইকেট শিকার জুনিয়র টাইগারদের আফসোস বাড়িয়েছে শুধু।

    এর আগে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। জাওয়াদ আবরার বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করলেও আজ ইনিংস বড় করতে পারেননি। ৯ বলে ৭ রান করে ফাস্ট বোলার বুয়ান্ডা মাজোলার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। খানিকবাদেই রিফাত বেগকেও শিকার করেন মাজোলা। এই পেসারের বলে বিভ্রান্ত হয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন রিফাত।

    মাত্র ২২ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। তৃতীয় উইকেটে রিজান হোসেনকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন তামিম। রিজান ১৭ রান করে ক্যাচ আউট হলে এই জুটি ভেঙে যায়। মোহাম্মদ আবদুল্লাহ ২২ বলে মাত্র ৮ রান করেই আউট হন। এদিকে ৬৫ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন তামিম। তবে ৫৯ রান ক্যাচ আউট হয়ে যান বাংলাদেশ অধিনায়ক। ৮১ বল খেলেন তিনি।

    সামিউন বাসিরও দ্রুতই আউট হন। রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন দেবাশিস দেবা। ১৩০ রানেই অষ্টম উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে স্বাধীন ইসলামকে নিয়ে ২০ রানের জুটি গড়েন কালাম সিদ্দিকী। স্বাধীন ২০ বলে ৪ রান করেন। শেষ উইকেটে ইকবাল হোসেন ইমনকে নিয়েও ২৫ রানের জুটি গড়েন কালাম।

    ৭ বলে ৪ রান করে ইমন আউট হয়ে গেলে অলআউট হয় বাংলাদেশ। কালাম ৪৯ রানে অপরাজিত থাকেন। ৬১টি বল খেলেন তিনি। কালামের ব্যাট থেকে আসে তিনটি চার ও একটি ছক্কা। বাংলাদেশ ৪৪.৫ ওভারে ১৭৫ রানে অলআউট হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিরিজ জিতল বাংলাদেশ

    এপ্রিল ২৩, ২০২৬

    পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    ফেব্রুয়ারি ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

    জানুয়ারি ২২, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ১১:০৪)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version