Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ‘৩৬ জুলাই’ মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
    Lead

    ‘৩৬ জুলাই’ মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

    DDP DigitalBy DDP DigitalAugust 3, 2025No Comments2 Mins Read

    এক বছর পর আবার ফিরে এসেছে ‘৩৬ জুলাই’। আগামী মঙ্গলবার ঐতিহাসিক ৫ আগস্ট (৩৬ জুলাই) ঘোষিত হতে যাচ্ছে জাতির আকাঙ্ক্ষিত “জুলাই ঘোষণাপত্র”।

    জুলাই ঘোষণাপত্র ঘোষণা উপলক্ষে ৩৬ জুলাই ফ্যাসিস্টের পলায়ন উদযাপনসহ মানিক মিয়া অ্যাভিনিউতে থাকছে দিনব্যাপী আয়োজন।  এখানে পরিবেশন করা হবে জুলাই গণঅভ্যুত্থানে সাড়া জাগানো সব গান।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেলা ১১টায় টং এর গানের মধ্যদিয়ে শুরু হবে দিনব্যাপী অনুষ্ঠানমালা। ১১টা ২০ মিনিটে গাইবে সাইমুম শিল্পীগোষ্ঠী, ১১টা ৪০ মিনিটে কলরব শিল্পীগোষ্ঠী। ১২টা ০৫ মিনিটে নাহিদ এবং ১২টা ৩০ মিনিটে থাকছে তাশফির পরিবেশনা।

    এরপর জোহরের আজান ও নামাজের বিরতি। বিরতির পর ১টা ১০ মিনিটে চিটাগাং হিপহপ হুড, ১টা ৩০ মিনিটে সেজান এবং দুপুর ২টায় গাইবে শূণ্য।

    ২টা ২৫ মিনিটে থাকছে ফ্যাসিস্টের পলায়ন উদ্‌যাপন। দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান, বিকেল ৩টায় ইথুন বাবু ও মৌসুমী, ৩টা ৩০ মিনিটে সোলস এবং বিকেল ৪টায় গাইবে ওয়ারফেজ।

    বিকেল ৫টায় পাঠ করা হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র। এরপর সাড়ে ৫টায় থাকছে বেসিক গিটার লারনিং স্কুল, ৫টা ৫০ মিনিটে এফ মাইনর এবং ৬টা ১৫ মিনিটে থাকবে পারশা’র পরিবেশনা।

    মাগরিবের নামাজের বিরতির পর সন্ধ্যা ৭টায় থাকবে এলিটা করিমের পরিবেশনা।

    সন্ধ্যা সাড়ে সাতটায় থাকবে স্পেশাল ড্রোন শো ‘ডু ইউ মিস মি’। সবশেষ রাত আটটায় থাকবে আর্টসেলের পরিবেশনা।

    সবাইকে পরিবার-পরিজন নিয়ে ‘৩৬ জুলাই’ উদযাপনে আসার আহ্বান জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

    ৩৬ জুলাই (৫ আগস্ট), ২০২৪ সালের এই দিনে পৃথিবী দেখেছিলো এক অভাবনীয় গণ-অভ্যুত্থান। যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলো ফ‍্যাসিস্ট শেখ হাসিনা।

    বহু শহীদের রক্ত এবং যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিলো। পথে পথে ছিলো উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশের বহু রাস্তায় আবেগাপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version