Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বারহাট্টা প্রেসক্লাবের ৩৯ বছর
    বাংলাদেশ

    বারহাট্টা প্রেসক্লাবের ৩৯ বছর

    DDP DigitalBy DDP DigitalAugust 5, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ ১৯৮৬ সালের ৫ আগস্ট যাত্রা শুরু হয় বারহাট্টা প্রেসক্লাবের।আজ ৫ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ- বারহাট্টা প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। পথচলার এই ইতিহাস থেকে জানা যায়, বারহাট্টা উপজেলায় স্বল্পসংখ্যক সচেতন ব্যক্তি সংবাদপত্রের সাথে যুক্ত ছিলেন। পরস্পরের থেকে বিচ্ছিন্নভাবে সাংবাদিকতার কাজ করে আসছিলেন তারা। জানা-অজানা বিবিধ আশংকায় তাদের মাঝে একপ্রকার জড়তা পরিলক্ষিত হচ্ছিল। সংশিষ্ট বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে জ্ঞানের স্বল্প পরিসরে তারা নানাবিধ দ্বিধা-সংকোচেও ভোগছিলেন। এমনি এক পরিস্থিতিতে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার তৎকালীন বারহাট্টা উপজেলা প্রতিনিধি ফেরদৌস আহমাদ বাবুল বারহাট্টা প্রেসক্লাব প্রতিষ্ঠার পরিকল্পনা করেন।

     বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদকর্মী, সাহিত্য ও সাংস্কৃতিক অনুরাগী এবং সুধীজনের দ্বারে দ্বারে গিয়ে আলোচনা করেন তিনি। তাঁর পরিকল্পনা সকলের মাঝেই সমাদৃত হয়। সকলেই তাকে প্রেসক্লাব প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতার আশা¦স দেন। অত:পর ১৯৮৬ খ্রিষ্টাব্দের আগস্ট মাসের ০৫ তারিখ বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদের কক্ষে অনুষ্ঠিত এক সভায় ফেরদৌস আহমাদ বাবুলকে আহ্বায়ক রেখে বারহাট্টা প্রেসক্লাবের প্রথম (প্রতিষ্ঠাতা) আহ্বায়ক কমিটি গঠিত হয়।

    ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারহাট্টা প্রেসক্লাবের বর্তমান নির্বাহী পরিষদের পক্ষ হতে এক বিবৃতিতে সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল ও সাধারণ সম্পাদক মো: আজিজুল হক ফারুক সংশ্লিষ্ট সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন- ১৯৮৬ খ্রিষ্টাব্দে শূন্য থেকে প্রতিষ্ঠিত হয়ে ধীরে ধীরে পথচলা বারহাট্টা প্রেসক্লাবের বর্তমানে অনেক ব্যপ্তি ঘটেছে। প্রেসক্লাবের নিজস্ব ভবন হয়েছে, সাংবাদিক বেড়েছে, সদস্য বেড়েছে। অনেক এগিয়েছে বারহাট্টা প্রেসক্লাব। সদস্যগণের পারস্পরিক সৌহাদ্যপূর্ণ আচরন ও সমম্বিত প্রচেষ্ঠায় বারহাট্টা প্রেসক্লাব আরো বহুদূর এগিয়ে যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version