Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মানিক মিয়ায় মানুষের ঢল
    Lead

    মানিক মিয়ায় মানুষের ঢল

    DDP DigitalBy DDP DigitalAugust 5, 2025No Comments2 Mins Read

    স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ (৫ আগস্ট)। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে স্মরণে রাখতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র পাঠ‘ অনুষ্ঠান। এ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্ব হয়।

    উত্তরা থেকে আসা ফাহিম নামের একজন বলেন, ‘জুলাই ঘোষণাপত্র শোনার জন্য সকাল থেকে এসে বসে আছি। আজকের দিনে ছাত্র-জনতার জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। দিনটিকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন।’

    সাভার থেকে আসা রিয়াজুল বাশার বলেন, ‘৩৬ জুলাইয়ের একটানা আন্দোলনে স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। আজ একটি ঐতিহাসিক দিন।’

    নিরাপত্তায় সতর্ক নজর:

    এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করছে।

    র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং র‍্যাবের পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে।

    ঘোষণাপত্র পাঠ করবেন ড. ইউনূস:

    বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

    এর আগে সংসদ ভবনের উল্টো দিকের সেচ ভবনের সামনে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। বৃষ্টির কথা মাথায় রেখে মঞ্চের চারপাশে রাখা হয়েছে পানি নিরোধক ব্যবস্থা।

    দিনভর সাংস্কৃতিক আয়োজন:

    সকাল ১১টা থেকে শুরু হয়েছে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১টা ২০ মিনিটে সাইমুম শিল্পীগোষ্ঠীর গান দিয়ে সূচনা হয় অনুষ্ঠানমালার। এরপর একে একে পরিবেশনায় অংশ নেয় কলরব, নাহিদ হাসান, তাশফি, চিটাগাং হিপহপ হুড, সেজান, শূন্য, সায়ান, ইথুন বাবু ও মৌসুমী, এসোলস, ওয়ারফেজসহ জনপ্রিয় অনেক শিল্পী ও ব্যান্ড।

    বিকালে ঘোষণাপত্র পাঠের পর সন্ধ্যায় পারফর্ম করবেন এলিটা করিম। রাত ৮টায় মঞ্চ মাতাবে আর্টসেল। বিশেষ আকর্ষণ হিসেবে রাত ৭টা ৩০ মিনিটে থাকছে ‘ড্রোন ড্রামা’।

    অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

    সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, পুরো অনুষ্ঠানটি জনসাধারণের জন্য উন্মুক্ত।

    ডিএমপি’র ট্রাফিক নির্দেশনা:

    ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ দিনের জন্য যানবাহন চালকদের মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের জন্য গতকালই একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version