Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বারহাট্টায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই শহীদকে প্রশাসনের শ্রদ্ধা
    বাংলাদেশ

    বারহাট্টায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই শহীদকে প্রশাসনের শ্রদ্ধা

    DDP DigitalBy DDP DigitalAugust 5, 2025No Comments1 Min Read

    বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ ফ্যাসিস্ট হাসিনার প্রায় সাড়ে ১৫ বছরের অপশাসনের বিরুদ্ধে ২০২৪ এ আন্দোলনে নেমেছিল ছাত্র জনতা।বিক্ষুব্ধ জনতার সাথে যোগ দিয়েছিল নেত্রকোনার বারহাট্টার ভাটগাঁও গ্রামের নাজিম আহমেদ ও বাউসি ইউনিয়নের সুসং ডহরপাড়া গ্রামের রাসেল। ঘাতক হাসিনার পুলিশ শহীদ নাজিম আহমেদকে ৫ আগস্ট দুপুরে টঙ্গী এলাকায় গুলি করে।অপর শহীদ রাসেলকে ঘাতক বিজিবি একই দিনে গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় গুলি করে । এক বছরের ব্যবধানে মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে বারহাট্টা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের সমাধিস্থলে শ্রদ্ধা জানানো হয়েছে।

    আজ (মঙ্গলবার) শ্রদ্ধা নিবেদনের সময় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌঃ খবিরুল আহসান, সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ,বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, থানার ওসি মোঃ কামরুল হাসান, সমাজসেবা অফিসার এসএম গোলাম হোসেন, সোনালী ব্যাংকের কর্মকর্তা, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার সহ প্রমুখ।

    ইউএনও মোঃ খবিরুল আহসান বলেন,বারহাট্টা উপজেলা থেকে নাজিম ও রাসেল দুই তরুণ নতুন বাংলাদেশ গঠনে জীবন দিয়েছেন।আজকে আমরা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছি।এছাড়াও বারহাট্টা উপজেলার সকল মসজিদে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দোয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

    বৃষ্টি ও বৈরি আবহাওয়ার মধ্যেও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষ শহীদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version