Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গাজা সীমান্তে ২২ হাজার ত্রাণবাহী ট্রাক, প্রবেশে অনুমতি মিলছে না
    Lead

    গাজা সীমান্তে ২২ হাজার ত্রাণবাহী ট্রাক, প্রবেশে অনুমতি মিলছে না

    DDP DigitalBy DDP DigitalAugust 5, 2025No Comments2 Mins Read

    গাজা উপত্যকার মানবিক সংকট এখন চরম পর্যায়ে। জাতিসংঘের হিসাব বলছে, গাজার প্রতি তিনজনের মধ্যে দুজনই বর্তমানে দুর্ভিক্ষের মধ্যে আছেন। খাদ্যের অভাবে মানুষ অনাহারে মারা যাচ্ছেন।

    সোমবার (৪ আগস্ট) আরও ৫ ফিলিস্তিনি না খেতে পেরে মারা গেছেন। এ অবস্থায় মিসর ও জর্ডান সীমান্তে প্রায় ২২ হাজার ত্রাণবাহী ট্রাক দাঁড়িয়ে থাকলেও, ইসরায়েল সেগুলোকে গাজায় প্রবেশ করতে দিচ্ছে না।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-এর কর্মীরাও খাবার পাচ্ছেন না। তাদের অনেকে না খেয়ে রাত কাটাচ্ছেন।

    ইউএনআরডব্লিউএর এক কর্মী মানার জানান, প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি—আজ কী হবে জানি না। আমাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। তারপর থেকে কোনো নিরাপদ আশ্রয় পাইনি। সব সময় বোমা আতঙ্ক। আবার বাস্তুহীন হওয়ার ভয়। খাবার নেই, পানিও নেই।

    সেভ দ্য চিলড্রেন-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, গাজা থেকে যে ক্ষুধার খবর আসছে, তা তাঁবুতে বোমা ফেলার মতোই ভয়ংকর। শিশুদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ।

    সংস্থাটির মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক আহমাদ আলহেনদাওয়ি বলেন, শিশুরা শুধু বোমার ভয়েই আতঙ্কিত নয়। যদি বেঁচে যায়, তাদের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করাও কঠিন হয়ে যাবে।

    বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গত শুক্রবার মাত্র ৭৩টি ট্রাক গাজায় প্রবেশ করতে দিয়েছে ইসরায়েল। তবে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক ত্রাণ দরকার। গাজার বহু শিশু যুদ্ধ শুরুর আগেই নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছিল। যুদ্ধ শুরু হওয়ার পর অবস্থা আরও খারাপ হয়েছে।

    উত্তর গাজার একটি স্কুলে গৃহহীন মানুষদের জন্য তৈরি আশ্রয়কেন্দ্রে দেখা যায়, এক মা সামাহ মাতার কোলে তার ছয় বছরের ছেলে ইউসুফ। ইউসুফের ছোট ভাই আমিরের বয়স চার। তার সেরিব্রাল পালসি (মস্তিষ্কের পক্ষাঘাত) রয়েছে। দুই শিশুরই বিশেষ খাবার প্রয়োজন।

    যুদ্ধের আগে ইউসুফের ওজন ছিল ১৪ কেজি। এখন তা নেমে এসেছে ৯ কেজিতে। আমিরের ওজন ছিল ৯ কেজি, এখন ৬ কেজি।

    সামাহ বলেন, এই শিশুদের খাবারে চিনি, দুধ, ফল লাগত। এখন কিছুই নেই। এমনকি ডায়াপারও নেই। সামান্য ময়দাও খুব কষ্টে জোগাড় করছি। যুদ্ধের আগে ওরা সুস্থ ছিল।

    সোমবার গাজায় আরও ৯৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩৯ জন। আল জাজিরার মতে, নিহতদের মধ্যে ২৯ জন ক্ষুধার্ত মানুষ ছিলেন, যারা ত্রাণ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন। খাদ্যের অভাবে গত কয়েক সপ্তাহে মারা গেছেন ১৮০ জন। তাদের মধ্যে ৯৩ জন শিশু।

    ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন মোট ৬০ হাজার ৯৩৩ জন। আহত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ২৭ জন।

    এদিকে, গাজার চলমান পরিস্থিতির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে।

    ডেমোক্র্যাট পার্টির কয়েক ডজন আইনপ্রণেতা এই দাবি জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ার ভারতীয় বংশোদ্ভূত আইনপ্রণেতা রো খান্না এ নিয়ে একটি চিঠি দিয়েছেন। এতে গুরুত্বপূর্ণ আইনপ্রণেতারাও সই করেছেন। সম্প্রতি একই দাবি উঠেছে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা-তেও।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version