Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বারহাট্টায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
    বাংলাদেশ

    বারহাট্টায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    DDP DigitalBy DDP DigitalAugust 18, 2025No Comments1 Min Read

    বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার ( ১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান। উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান।

    আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টুম্মা দত্ত,উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান,বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল,বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন ঠাকুর, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা মৎসজীবী দলের সভাপতি শহিদ মড়ল,উপজেলা জামায়াতের সেক্রেটারি বাছির উদ্দিন সহ প্রমুখ অন্যান্য কর্মকর্তারা ।

    এ বছর মেলায় ১৫ টি স্টল দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির সঙ্গে স্টলে জায়গা করে নিয়েছে হরেক রকমের কৃষিপণ্য।

    বক্তারা বলেন, বাংলাদেশের কর্মসংস্থানের অন্যতম খাত কৃষি। চলমান কৃষি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে টেকসই কৃষি প্রযুক্তি প্রদর্শনের কোনো বিকল্প নেই।

    সাধারণ কৃষক ও মানুষ যেন খুব সহজেই জানতে পারে ও কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজের ও দেশের উন্নয়নে কাজ করতে পারে সে লক্ষ্যেই এ মেলার আয়োজন। মেলাটি চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version