Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাকসুতে শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ‘ সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে প্যানেল প্রকাশ 
    বাংলাদেশ

    জাকসুতে শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ‘ সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে প্যানেল প্রকাশ 

    DDP DigitalBy DDP DigitalAugust 21, 2025No Comments3 Mins Read

    জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘সম্মানিত শিক্ষার্থী জোট’ নামে জাবি শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করেছে।

    বুধবার (২১ আগস্ট) বিকেল পনে পাঁচ টায় মনোনয়ন দাখিলের পর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা জাকসুর প্যানেল প্রকাশ করেন।

    প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন ফার্মেসী বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিব। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচে শিক্ষার্থী ও শাখা শিবিরের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী ফিরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের ৪৮ ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা মনোনীত হয়েছেন ।

    এছাড়াও শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি এবং সাংস্কৃতিক সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহরিয়ার ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিউজ্জামান শাহীন, সহ-ক্রীড়া (ছেলে) পদে মাইক্রোবায়োলজি বিভাগের মহাদী হাসান, সহ-ক্রীড়া (মেয়ে) পদে গণিত বিভাগের লুবনা আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের রাশেদুল ইমন লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে রসায়ন বিভাগের হাফেজ আরিফুল ইসলাম ,সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি (ছেলে) তৌহিদ ইসলাম, সহ সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (মেয়ে) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে জুলজি বিভাগের হুসনে মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান মনোনীত হয়েছেন । এছাড়াও কার্যকরী সদস্য পদে রয়েছেন – ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান, হাফেজ তরিকুল, আবু তালহা, মহসিন, রাকিবুল ইসলাম ও মুহিবুল্লাহ।

    প্যানেল ঘোষণার পর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন সময়ে সামাজিক কার্যক্রম ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও জুলাই আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকে নিয়ে আমরা সমন্বিত শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করেছি। আমরা এই প্যানেল থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। আমরা জাকসুতে নির্বাচিত হলে শিক্ষার্থীরা আমাদেরকে যেন কোনো দল বা সংগঠনের প্যানেল হিসেবে মনে না করতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করতে চাই। আমরা আমাদের কথার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমরা যা বলতে চাই তার প্রতি কমিটেড থাকতে চাই। আমাদের কথা কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের প্রতি আস্থা রাখবে। আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও পরমতসহিষ্ণু ক্যাম্পাস উপহার দিতে চাই এর মাধ্যমে আমরা একটি সুন্দর ক্যাম্পাস ও সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষে এগিয়ে যেতে পারবো।

    শাখ শিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, বিভিন্ন সংগঠন এবং শিক্ষার্থীদের অধিকার আদায় সোচ্চার ও জুলাই আন্দোলনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের সকলের নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করা হয়েছে। এই প্যানেল মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে চাই। আমরা আমাদেন নির্বাচনি ইশতেহার দ্রুতই শিক্ষার্থীদের সামনে তুলে ধরবো।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version