Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নুরের ওপর হামলা: বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
    বাংলাদেশ

    নুরের ওপর হামলা: বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

    DDP DigitalBy DDP DigitalSeptember 1, 2025No Comments2 Mins Read

    গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, ১৪ দলের রাজনীতি নিষিদ্ধসহ ৫ বিষয়ে একমত হয়েছে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের রাজনৈতিক কার্যালয়ে সর্বদলীয় বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

    সভা শেষে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিক সম্মেলনে জানান, সভায় পাঁচটি বিষয়ে একমত হয়েছে সবাই। প্রথমত, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছে, ঘোষণা দিয়েছে। কিন্ত সেই কমিটি গঠন হয়নি। সে কারণেই আজ সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে— ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।

    দ্বিতীয়ত, সেইসঙ্গে নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের যারা রক্তাক্ত করেছে, সেসব দোষীদের অবশ্যই আটক করতে হবে।

    তৃতীয়ত, যেসব ফ্যাসিবাদবিরোধী শক্তি একসঙ্গে লড়াই-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করেছে। সেসব ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে একতা প্রয়োজন। সভায় সবাই যে বক্তব্য রেখেছেন, আমরা বুঝতে পেরেছি, আমাদের মধ্যে যে বিভাজন, এক অপরকে ঘায়েল করার যে প্রতিযোগিতায় নেমেছিলাম, আমাদের এই বিভাজনের সুযোগে নুরুল হক নুরের ওপর হামলা হয়েছে। এটা ছিল ফার্স্ট কেস হিসেবে, দেখা যাক কী হয়। ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে একতা তৈরি করা, সেই বিষয় সবাই একমত পোষণ করেছি।

    চতুর্থত, আওয়ামী লীগসহ তার দোসর জাতীয়পার্টিসহ ১৪ দলের বিচারের দাবিতে এই সভার সবাই একমত পোষন করেছেন।

    পঞ্চম, নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে সংহতি সমাবেশ করা। এ ব্যাপারে সভায় উপস্থিত ২২টি দল সবাই একমত হয়েছি।

    রাশেদ খান বলেন, এই ৫টি বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি। আমি ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ধন্যবাদ জানাই, আমাদের মধ্যে ঐকমত্যের যে জায়গা তৈরি হয়েছে, যে একতার দরকার, একতার বিকল্প নাই। আমরা ফ্যাসিবাদবিরোধী শক্তি যদি এক থাকি, নতুন বাংলাদেশ গঠনে কোন বাঁধা থাকবে না।

    রাশেদ জানান, সভায় অংশগ্রহণ করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, ইসলামি আন্দোলনসহ জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গী ২২টি রাজনৈতিক দলের নেতারা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version