Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কসবা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ র‍্যালি
    বাংলাদেশ

    বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কসবা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ র‍্যালি

    Toufiq ApuBy Toufiq ApuSeptember 3, 2025No Comments2 Mins Read

    ইন্জিনিয়ার বাকের সরকার বাবর কসবা,ব্রাহ্মনবাড়িয়: আজ ৩ সেপ্টেম্বর ( বুধবার) বিকেলে কসবা উপজেলা বিএনপির কার্যালয় থেকে আনন্দ রালিটি কদমতলী মোর ঘুরে বিএনপির কার্যালয়ে এসে সম্পন্ন হয়। রালিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী অংশ নেয়। এ সময় মরহুম জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মুশফিকুর রহমানের নামে বিভিন্ন স্লোগান দেয়। ব্যান্ড পার্টির তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে।
    কসবা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ এর সভাপতিত্বে রালিতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি, কসবা উপজেলা বিএনপির সাবেক বিএনপির সভাপতি , কসবা পৌর বিএনপির মেয়র মোহাম্মদ ইলিয়াস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হক খন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ হানিফ, রালি শেষে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি মোঃ আনোয়ার হোসেন,বেলায়েত হোসেন হেলাল,বেনজির আহমেদ রাসু, মোঃ কায়কোবাদ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন, যুবদল নেতা মেহেদী হাসান রুবেল, সিদ্দিকুর রহমান বাবু,ইকবাল হোসেন, ছাত্রদল নেতা রাজুন আহমেদ প্রমুখ।
    প্রধান বক্তা প্রকৌশলী নাজমুল হক খন্দকার শহীদ জিয়ার আদর্শ ধারণ করার পরামর্শ দেন। তিনি বলেন জিয়াউর রহমান সম্পর্কে জানতে হবে।
    প্রধান অতিথি মোহাম্মদ ইলিয়াস বলেন জিয়াউর রহমানের রাজনীতি ছিল দেশ গড়ার রাজনীতি । আজকের দিনে আমরা জিয়াউর রহমান কে শ্রদ্ধাভরে স্বরণ করি। তিনি বলেন কসবা আখাউড়া নির্বাচনী এলাকায় সাবেক সাংসদ মুশফিক রহমান কে আগামী দিনে আমরা এমপি হিসেবে পেতে চাই তার প্রমান আজকের বিজয় রালিতে নেতা কর্মীদের উপস্থিতি।
    সভাপতি আলী আশরাফ কসবা উপজেলা বিএনপি,পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীদের প্রতিষ্ঠা বার্ষিকী রালি সফল করার জন্য ধন্যবাদ জানান।
    রালিতে বিএনপি নেতা শামসুল আলম গোলাপ, বিল্লাল হোসেন, নাদিরুজ্জামান রুমি, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version