Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » তানজিদ ও লিটনের উন্নতি
    ক্রীড়াঙ্গন

    তানজিদ ও লিটনের উন্নতি

    DDP DigitalBy DDP Digitalসেপ্টেম্বর ৩, ২০২৫No Comments2 Mins Read

    আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের তানজিদ হাসান ও অধিনায়ক লিটন দাসের। তানজিদ আট ধাপ এবং লিটন এক ধাপ এগিয়েছেন।

    আজ পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

    নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে- ২৯ ও অপরাজিত ৫৪ রান করেন তানজিদ। ফলে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ৮ ধাপ এগিয়ে ৫৬২ রেটিং নিয়ে ৩৬তম স্থানে জায়গা করে নিয়েছেন তানজিদ। ব্যাটারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে শীর্ষে আছেন তানজিদই।

    নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ৫৪ রান করার পর দ্বিতীয় ম্যাচে অনবদ্য ১৮ রান করেন লিটন। তাই এক ধাপ এগিয়ে ৫৩৯ রেটিং নিয়ে ৪৭তম স্থানে আছেন লিটন।

    তানজিদ ও লিটন ছাড়া বাংলাদেশের আর কোন ব্যাটারের উন্নতি হয়নি। দুুই ম্যাচে ব্যাটিং না পাওয়ায় তাওহিদ হৃদয়ের ৬ ধাপ ও জাকের আলির ৪ ধাপ অবনতি হয়েছে। হৃদয় ৪৮ ও জাকের ৬৩তম স্থানে অবস্থান করছেন।

    বোলারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের কারও উন্নতি হয়নি। ৬৪৭ রেটিং নিয়ে ১২তম স্থানে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

    এদিকে ওয়ানডে র‌্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় প্রথমবারের মত শীর্ষে উঠলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। চলতি সপ্তাহে শ্রীলংকার বিপক্ষে দুই ওয়ানডেতে ব্যাট হাতে ৯২ ও অপরাজিত ৫৯ এবং ১ উইকেট শিকার করেন তিনি। এতে দুই ধাপ এগিয়ে ৩০২ রেটিং নিয়ে শীর্ষে উঠেন রাজা।

    রাজা শীর্ষে উঠায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে নেমে গেছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার আজমতুল্লাহ ওমারজাই ও মোহাম্মদ নবি। ২৪৯ রেটিং নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিরিজ জিতল বাংলাদেশ

    এপ্রিল ২৩, ২০২৬

    পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    ফেব্রুয়ারি ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

    জানুয়ারি ২২, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ১০:০২)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version